কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

লোকালয়ে বাঘ, ঘুমাচ্ছে বাড়ির দেয়ালে

বাড়ির পাঁচিলে ঘুমন্ত বাঘ। ছবি : সংগৃহীত
বাড়ির পাঁচিলে ঘুমন্ত বাঘ। ছবি : সংগৃহীত

প্রবাদ রয়েছে যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বাঘ নিয়ে ভীতির জন্য হয়তো এ প্রবাদের জন্ম হয়েছে। তাহলে ভাবুন তো যে জীবন্ত বাঘ যদি কারোর বাড়ির দেয়ালে বসে ঘুমায় তাহলে পরিস্থিতি কেমন হবে? ঠিক এমনই এক ঘটনার খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বুধবার (২৭ ডিসেম্বর) বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাড়ির দেয়ালে ঘুমাতে দেখা গেছে একটি বাঘকে। পুরো একটি রাত সেখানে কাটিয়েছে বাঘটি। পরে সকালে বন বিভাগের কর্মকর্তারা এসে বাঘটিকে উদ্ধার করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের পিলিভিটের আটকোনা গ্রামের।

সেখানকার বাসিন্দা জসবিন্দর সিং নামের এক ব্যক্তি জানান, তাদের গ্রামটি স্থানীয় বাঘ সংরক্ষণ কেন্দ্র থেকে ১২ কিলোমিটার দূরে। ফলে গ্রামটিতে বাঘের আনাগোনা অস্বাভাবিক কিছু নয়। তবে তাই বলে বাড়ির দেয়ালে বাঘ রাত কাটাবে সেটা অকল্পনীয়।

তিনি জানান, ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টা বা একটার দিকে বাড়ির বাইরে ঘুমাচ্ছিলেন তিনি। এমন সময় তিনি আওয়াজ পান। এতে ঘুম ভেঙে তিনি দেখতে পান যে বাড়ির দেয়ালে বড়সড় কিছু একটা বসে আছে। প্রথমে না বুঝলেও পরে বেরিয়ে দেখি যে বাঘ পাঁচিলে বসে আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১২ ঘণ্টা বাঘটি গ্রামে অবস্থান করেছিল। এমনকি বাঘটি দেখতে আশপাশের গ্রামের লোকের ঢল নামে। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে বিষয়টি ভাইরাল হয়ে যায়। বাঘ ঘিরে যেন জনতার উৎসব নামে গ্রামে। এমনকি উপস্থিত জনতার মাঝে এ নিয়ে কোনো ধরনের ভয় বা আতঙ্ক দেখা দেয়নি।

পিলভিট বাঘ প্রকল্পের ডেপুটি ডিরেক্টর নবীন খন্ডেলওয়াল বলেন, আমরা ভোরের দিকে খবর পাই। খবর পেয়ে অধিকারিরা ঘটনাস্থলে যান। পরে সেটিকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, বাঘটি যেহেতু লোকালয়ে বাড়িতে ঢুকে পড়েছিল, এ জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। নিয়ম মেনে বাঘটিকে ট্র্যাঙ্কুইলাইজারের সাহায্যে ঘুম পড়িয়ে দেওয়া হয়। আপাতত বাঘটির চিকিৎসা চলছে। বাঘটিকে সংরক্ষিত এলাকায় ফিরিয়ে দেওয়া হবে।

ভারতের এ গ্রামটিতে বাঘের আনাগোনা নতুন নয়। ওই গ্রামের একাধিক বাসিন্দা জানান, এর আগেও তারা আশপাশের অঞ্চলে বাগের দেখা পেয়েছেন। গত কয়েক বছর ধরে এ ধরনের ঘটনা বাড়ছে।

ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার (হিউম্যান-ওয়াইল্ডলাইফ কনফ্লিক্ট ডিভিশন) প্রধান ড. অভিষেক ঘোষাল বলেন, তরাই অঞ্চলের লোকালয়ে বাঘ আসার ঘটনা নতুন নয়। একাধিক কারণে বাঘ লোকালয়ে ঢুকে পড়তে পারে।

তিনি বলেন, বাঘ অসুস্থ বা সন্তানসম্ভবা হওয়া বা বুড়ো হওয়ার কারণে আসতে পারে, যখন সে শিকার ধরতে পারে না। ওরা আসলে ঘন গাছপালাযুক্ত জায়গা পছন্দ করে। বাঘের কাছে আখের ক্ষেত বা বনের মধ্যে খুব একটা তফাত নেই। এ জন্য সে লোকালয়ে আসতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১০

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১২

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৩

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৪

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৫

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৬

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৭

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৮

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৯

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

২০
X