কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১২:৪৫ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের সঙ্গে সম্পর্ক জোরদারের পরিকল্পনা বিজেপির

বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা। ছবি : সংগৃহীত
বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা। ছবি : সংগৃহীত

এ বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) আয়োজিত ব্রিকস প্লাস রাজনৈতিক দলগুলোর একটি সংলাপ অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে সামনে রেখে এএনসির সঙ্গে নতুন করে সম্পর্ক প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

একই সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগ এবং নেপালের কমিউনিস্ট পার্টির সঙ্গেও সম্পর্ক জোরদার করতে এ দুটি দলের প্রতিনিধিদের সভা আয়োজনের কথা জানিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা। গতকাল বুধবার নয়াদিল্লিতে কয়েকটি দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে বিজেপির এ সিদ্ধান্তের কথা জানান নড্ডা।

দ্য হিন্দুর খবরে বলা হয়, গতকাল বুধবার দিল্লিতে ‘বিজেপিকে জানুন’ শিরোনামে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, মিসর, জার্মানি, গ্রিস, গায়ানা, লেবানন, মালয়েশিয়া, মোজাম্বিক, দক্ষিণ কোরিয়া, সুরিনাম, সুইডেন ও তাঞ্জানিয়ার কূটনৈতিক মিশন অংশগ্রহণ করে।

এদিকে ব্রিকস প্লাস রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশগ্রহণ বিজেপির জন্য উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করছি দলটি। কেননা এ সংলাপের আয়োজন করেছে এএনসি। এএনসির সঙ্গে বহুদিনের সম্পর্ক ভারতের বর্তমান বিরোধী দল কংগ্রেসের। তবে বিজেপির লক্ষ্য দলটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X