কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫৩ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শেষকৃত্যে যাওয়ার পথে বেঁচে ফিরলেন মৃত বৃদ্ধ!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জন্মালে মরতে হবে- এই পরম সত্যকে অস্বীকার করার কোনো উপায় জানা নেই মানবজাতির জীবনে। তবে কেউ কেউ আছেন মরণের মুখ থেকেও ফিরে আসেন তারপর বেঁচে থাকেন বহু দিন বা বছর। তেমনি একজন দর্শন সিং। চিকিৎসকদের মৃত ঘোষণার পর হঠাৎ করেই চোখ মেলে তাকান ৮০ বছর বয়সী এই বৃদ্ধ। যা তাক লাগিয়ে দেয় পরিবারের সদস্যদের।

এমন ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের কারনাল শহরে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বৃদ্ধ দর্শন সিং। এ অবস্থায় বৃহস্পতিবার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে তার মরদেহ একটি অ্যাম্বুলেন্সে করে পাতিয়ালা শহর থেকে নেওয়া হচ্ছিল তার নিজ বাড়ি কারনালে। এ সময় তার মরদেহের সঙ্গে ছিলেন এক নাতি।

বাড়ি ফেরার পথে রাস্তার একটি গর্তে আটকে যায় অ্যাম্বুলেন্সটি। এরপরই বৃদ্ধ দর্শনের হৃৎপিণ্ডের স্পন্দন অনুভব করতে পারেন তার নাতি। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সচালককে অনুরোধ করেন কাছের একটি হাসপাতালে যেতে। সেখানে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসকেরা জানান দর্শন বেঁচে আছেন।

ওই হাসপাতালের এক চিকিৎসক ভারতীয় গণমাধ্যমকে জানান, তাদের কাছে যখন দর্শন সিংকে আনা হয়, তখন তার হৃৎস্পন্দন ছিল। কিছুটা সজাগও ছিলেন। তবে তিনি যে আসলেই মারা গিয়েছিলেন, তার কোনো প্রমাণ রোগীর আত্মীয়দের সঙ্গে ছিল না।

দর্শন সিংয়ের আরেক নাতি বলোয়ান সিং গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাতিয়ালা থেকে তার ভাই দাদা দর্শন সিংয়ের মৃত্যুর খবর দেন। তিনি জানান, শেষকৃত্যের জন্য দেহ বাড়ি নিয়ে আসছেন। এ সময় তিনি তাদের আত্মীয়স্বজন ও অন্যদের খবরটি জানান। তাদের জন্য খাবারের বন্দোবস্তও করা হয়। শেষকৃত্যের জন্য জোগাড় করা হয় কাঠসহ অন্যান্য জিনিসপত্র।

এদিকে জীবিত আছেন জানার পর দর্শনকে আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা এখনো আশঙ্কাজনক। ভর্তি রয়েছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতে। চিকিৎসকেরা জানিয়েছেন, দর্শনের ফুসফুসে সংক্রমণ রয়েছে। তাই তার শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১০

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১১

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১২

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৪

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৫

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৬

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৭

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৮

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৯

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

২০
X