কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর পঞ্চম বিয়ে, শোকে যুবকের আত্মহত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্ত্রীকে আকড়ে ধরে রাখতে কত চেষ্টায় না করে মানুষ। তাকে পেতে কত ত্যাগ আর কত ধরনের পরিস্থিতির মুখোমুখি হয় অনেকে। এবার সামনে এসেছে ঠিক তেমনি একটি ঘটনা। স্ত্রী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পঞ্চমবার। এজন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন এক যুবক।

রোববার (১৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্ত্রীর সাথে বিরোধের পর গায়ে আগুন দিয়েছেন এক যুবক। সপ্তাহখানেক আগে পঞ্চমবারের মতো স্ত্রী বিয়ের পিঁড়িতে বসায় তিনি গায়ে আগুন দেন। পরে শনিবার তার মৃত্যু হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই যুবক চতুর্থ স্বামী ছিলেন। তবে তার আত্মহত্যার পেছনে বিয়ে না কি অন্য কারণ ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ ইনসপেক্টর শীলেন্দ্র সিং জানান, নিহত যুবকের নাম সুনীল লোহানি। ২০১৮ সালে তিনি এক মহিলাকে বিয়ে করেন। তবে গত বছর থেকে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে তিনি তার বাবা মায়ের সাথে থাকতে শুরু করেন। যৌতুক নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে সুনীল নিজের স্ত্রীর পঞ্চম বিয়ের খবর জানতে পারেন। এরপর স্ত্রীর সাথে তার তুমুল অশান্তি শুরু হয়। অতপর তিনি নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

সুনীলের বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা হয়েছেম নিজের স্ত্রীর পঞ্চম বিয়ের কারণে তিনি আত্মহত্যা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X