কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে নির্বাচনে সহিংসতা, নিহত বেড়ে ১১

পঞ্চায়েত নির্বাচনের আগ থেকে হামলা ও সংঘর্ষ চললেও ভোটের দিন এগুলো প্রকট আকার ধারণ করে। ছবি : সংগৃহীত
পঞ্চায়েত নির্বাচনের আগ থেকে হামলা ও সংঘর্ষ চললেও ভোটের দিন এগুলো প্রকট আকার ধারণ করে। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে গুলি, ছুরিকাঘাত ও বোমা হামলার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১১ জন নিহত হয়েছেন। আজ শনিবার (৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি এসব তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে ছয়জন তৃণমূল সদস্য এবং বিজেপি, বাম, কংগ্রেস ও আইএসএফের একজন করে কর্মী রয়েছে। তবে নিহত আরেক ব্যক্তির রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

আজ সকালে রাজ্যের ২২টি জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে ভোট শুরু হয়।

আগামী বছর ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনের ভাগ্য নির্ধারণে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আনন্দবাজার জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগ থেকেই হামলা ও সংঘর্ষ চলছিল। নির্বাচনের দিন এগুলো প্রকট আকার ধারণ করে। রাজ্যের অসংখ্য জায়গায় গুলির ঘটনা ঘটে। কোথাও কোথাও বোমা হামলাও হয়।

এসব সহিংসতার জন্য রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একে অপরকে দোষারোপ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X