কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষ নেওয়ার সময় ধরা, কেঁদে ভাসালেন নারী কর্মকর্তা

ঘুষ নিতে গিয়ে ধরা নারী কর্মকর্তা কে জগা জ্যোতি। ছবি : সংগৃহীত
ঘুষ নিতে গিয়ে ধরা নারী কর্মকর্তা কে জগা জ্যোতি। ছবি : সংগৃহীত

ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন, এমন ঘটনা অনেক আছে। তবে এ রকম ঘটনার কথা হয়তো কম শুনেছেন। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে কেঁদে ভাসিয়েছেন এক সরকারি কর্মকর্তা।

ধরা পড়ে কেঁদে অনুনয়-বিনয় করেন এই কর্মকর্তা। তবে তাতে কোনো কাজ হয়নি, গ্রেপ্তার করা হয়েছে তাকে। খবর আনন্দবাজারের।

ঘটনাটি ভারতের তেলঙ্গানার। অভিযুক্ত ওই নারী কর্মকর্তার নাম কে জগা জ্যোতি। তিনি তেলঙ্গানার তপশিলি উপজাতি কল্যাণ দপ্তরের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার।

জানা গেছে, ওই নারীর বিরুদ্ধে আগে থেকেই ঘুষ নেওয়া এবং দুর্নীতির অভিযোগ ছিল। সেই অভিযোগ দুর্নীতি দমন শাখার কাছেও পৌঁছায়। এরপর থেকেই ওই কর্মকর্তাকে হাতেনাতে ধরার জন্য অপেক্ষা করছিল স্থানীয় দুর্নীতি দমন শাখা (এসিবি)।

এবার মিলেছে সেই সুযোগ। এক ব্যক্তির কাজ করিয়ে দেওয়ার নামে তার কাছ থেকে ৮৪ হাজার রুপি ঘুষ চেয়েছিলেন জ্যোতি। সেই টাকা নিয়ে ইঞ্জিনিয়ারের দপ্তরে হাজির হয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু টাকা নেওয়ার সময়েই তাকে হাতেনাতে ধরে ফেলেন এসিবির সদস্যরা। অভিযুক্ত ইঞ্জিনিয়ারের ফেনল্‌পথ্যালিন পরীক্ষা করতেই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে দাবি তাদের। এদিকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েই কান্নায় ভেঙে পড়েন ইঞ্জিনিয়ার কে জ্যোতি। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে ওই ইঞ্জিনিয়ারকে কাঁদতে দেখা গেছে। আর তার সামনে টেবিলে রাখা ৫০০ টাকার বান্ডিল। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

এসিবি জানিয়েছে, কে জ্যোতি দুর্নীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিকবার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ওই ইঞ্জিনিয়ারের কাছ থেকে ৮৪ হাজার রুপি জব্দ করা হয়েছে।

সংস্থাটির ডিরেক্টর জেনারেল সিভি বোস জানিয়েছেন, ইঞ্জিনিয়ার কে জগা জ্যোতির অফিস ছাড়াও তার বাড়ি থেকে নগদ ৬৫ লাখ রুপি এবং চার কেজি সোনা উদ্ধার হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, কারণ জানাল পুলিশ

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১০

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১১

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১২

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৩

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৪

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৫

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

১৬

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১৭

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

১৯

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

২০
X