কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গুঁড়িয়ে দেওয়া হলো মদ ব্যবসায়ীর ৪০০ কোটি টাকার বাড়ি

ভেঙে দেওয়া বাড়ি। ছবি : সংগৃহীত
ভেঙে দেওয়া বাড়ি। ছবি : সংগৃহীত

ভারতীয় মদ ব্যবসায়ী প্রয়াত পন্টি চাড্ডার প্রায় ৪০০ কোটি রুপির খামারবাড়ি গুঁড়িয়ে দিয়েছে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ (ডিডিএ)। শুক্র ও শনিবার অভিযান চালিয়ে এই বিশাল খামারবাড়ি ভাঙা হয়েছে বলে জানিয়েছেন ডিডিএ কর্মকর্তারা। খবর এনডিটিভির।

কর্মকর্তারা বলছেন, সরকারি জমি পুনরুদ্ধার করতে অনুমতিহীন দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে মদ ব্যবসায়ী প্রয়াত পন্টি চাড্ডা ওরফে গুরদীপ সিংয়ের খামারবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছতারপুরে প্রায় ১০ একর এলাকাজুড়ে অবস্থিত বাড়িটির বাজারমূল্য ৪০০ কোটি রুপি।

চলমান উচ্ছেদ অভিযানে শুক্রবার পাঁচ একর জমি উদ্ধার করা হয়। এরপর শনিবার খামারবাড়ির ভবনটি ভেঙে ফেলা হয়েছে। তবে এই উচ্ছেদ অভিযান নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি চাড্ডা ওয়েভ গ্রুপ।

এর আগে গত ১৩ থেকে ১৭ জানুয়ারি উত্তর দিল্লির গোকুলপুরীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিল ডিডিএ। ওই অভিযানে প্রায় চার একর জমির ওপর নির্মিত অবৈধ শোরুমসহ অনুমতি ছাড়া দখল করে নির্মিত বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১০

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১১

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১২

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৩

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৪

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৫

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১৭

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৮

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

২০
X