কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদের পথে ভারতের চন্দ্রযান-৩

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কোনো এক সময় চাঁদে যাওয়া ছিল শুধু ভাবনা। কিন্তু সেই ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছে বিশ্বের তিনটি দেশ। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারতকে চাঁদে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে মহাকাশে রওনা হয়েছে চন্দ্রযান-৩।

শুক্রবার (১৩ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিট ১৭ সেকেন্ডে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এ মহাকাশযানের সফল উৎক্ষেপণ হয়।

ভারতের জন্য দিনটি ছিল ঐতিহাসিক। যার সাক্ষী হতে দেশটির শত কোটি মানুষের চোখ ছিল টেলিভিশন আর সোশ্যাল মিডিয়ায়। শুধু দেশটির নাগরিকদেরই না, আগ্রহ ছিল বিশ্বের অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা ও বিজ্ঞানীদেরও।

চন্দ্রযান-৩ সফলভাবে পৌঁছলে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুর কাছে একটি রোবটযান নামাতে সক্ষম হবে। চাঁদের ওই অংশ এখনো খুব কমই জানে মানুষ।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা আশা করছে আগামী ২৩ বা ২৪ অগাস্ট চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-৩। এর আগে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনের মহাকাশযান নিরাপদে চাঁদের মাটিতে অবতরণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১০

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১১

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১২

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

১৩

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

১৪

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

১৫

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

১৬

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

১৭

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

১৮

বিবাহবার্ষিকীর কয়েক ঘণ্টা পরই নিভে গেল সেনাসদস্যের প্রাণ

১৯

স্পেনের বিশ্বকাপ জয়ের পর ভাইরাল ঘানার ধর্মীয় নেতার ‘ভবিষ্যদ্বাণী’

২০
X