কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

২০২৭ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির শীর্ষ তিনে থাকবে ভারত

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি : সংগৃহীত
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি : সংগৃহীত

২০২৭ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির শীর্ষ তিনে জায়গা করে নেবে ভারত। আর ২০৪৭ সালের মধ্যে পরিণত হবে উন্নত দেশে।

আজ শনিবার (১০ জুন) বিহারের রোহতাস জেলার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রাজনাথ সিং বলেন, ভারতের অর্থনীতি অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে। বর্তমানে ভারত বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির মধ্যে রয়েছে। মরগ্যান স্ট্যানলির প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে বিশ্বের তিনটি বৃহত্তম অর্থনীতির দেশের একটি হবে ভারত। ২০৪৭ সালে আমরা আমাদের স্বাধীনতার শতবর্ষ উদযাপন করব। এ সময়ের মধ্যে আমরা যেন উন্নত দেশে পরিণত হতে পারি সে সংকল্প করতে হবে।

ক্ষমতাসীন বিজেপির সাবেক এই সভাপতি বলেন, আমাদের বিশ্বের সর্বত্র সম্মান করা হচ্ছে। আমি জানতে পেরেছি, বিদেশিরা এখন আমাদের দেশকে ইন্ডিয়ার পরিবর্তে ভারত বলতে পছন্দ করেন। এর অর্থ হলো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আমাদের সাধারণ মানুষ ও রাজনীতিকদের মাঝে সচেতনতা বাড়ছে।

ভারতের স্টার্টআপ কোম্পানির বৃদ্ধির ওপর আলোকপাত করে তিনি বলেন, বর্তমানে স্টার্টআপ কোম্পানির সংখ্যা বৃদ্ধি পেয়ে লাখে পৌঁছেছে, যা সাত-আট বছর আগেও মাত্র ৫০০ ছিল।

রাজনাথ সিং বলেন, ভারতকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি মানবতা বিকাশের সম্ভাবনা ও সক্ষমতা রয়েছে যুব সমাজের। শিক্ষার্থীদের শিক্ষা ও জ্ঞান অর্জনের মতো দেশীয় সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত থাকার ওপর জোর দেন রাজনাথ সিং। তিনি বলেন, তোমার মূল্যবোধ বিশ্বে শুধু তোমার পরিচয় নয়, এটা তোমার পিতা-মাতা, শিক্ষক, দেশেরও পরিচয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১০

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১১

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১২

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৩

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৪

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৫

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৬

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৭

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৮

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৯

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

২০
X