কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

টয়লেট ব্যবহার করে টাকা দিতে হবে অনলাইনে 

শিয়ালদার সব টয়লেটেই অনলাইনে টাকা দেওয়া যাবে। প্রতীকী ছবি
শিয়ালদার সব টয়লেটেই অনলাইনে টাকা দেওয়া যাবে। প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার শিয়ালদার বিভিন্ন রেলস্টেশন দিয়ে যারা যাতায়াত করেন, তারা স্টেশনের শৌচাগার ব্যবহার করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়েন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অনেকে টয়লেট ব্যবহার করার পর খুচরা না থাকায় টাকা দিতে পারেন না। সে সমস্যা এড়াতে স্টেশনের যে স্থানে ইউজ টয়লেট থাকবে তার বাইরে কিউআর কোড থাকবে। যাত্রীরা নির্দিষ্ট শৌচালয়ে যাওয়ার পরে তাদের আর খুচরা টাকা নিয়ে চিন্তা করতে হবে না। কিউ আর কোড দিয়েই সেখানে খুচরা টাকা দেওয়া যাবে। নির্দিষ্ট কোড স্ক্যান করে প্রয়োজনীয় টাকা দেওয়া যাবে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে নগদবিহীন লেনদেনের কথা। কিন্তু স্টেশনের শৌচাগারে এই কিউআর কোডের বিশেষ ব্যবস্থা ছিল না।

রেলস্টেশন সূত্রে জানা গেছে, শৌচালয় প্রবেশ করলে কিউআর কোড দেখা যাবে। সে কোড স্ক্যান করলেই যাত্রীরা টাকা দিতে পারবেন। এখন আর খুচরা টাকা না থাকলেও সমস্যা হবে না।

নতুন এই ব্যবস্থা চালু হওয়ায় এখন কেউ আর অভিযোগ করতে পারবেন না যে খুচরা টাকা না থাকায় তার কাছে বেশি টাকা নেওয়া হয়েছে। অথবা লাইনে দাঁড়িয়ে টাকা পরিশোধের ঝামেলায়ও পড়তে হবে না।

এদিকে যাত্রীরা এ কোড স্ক্যান করে টিকিটও কাটতে পারেন। তাহলে ট্রেনের টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১০

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১১

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১২

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৩

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৪

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৬

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৭

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৮

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৯

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

২০
X