কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৯:৪৫ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ২০, এখনো আটকা শতাধিক

ভূমিধসে নিহতের স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত
ভূমিধসে নিহতের স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে একটি গ্রামে ভয়াবহ ভূমিধসে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মাটির নিচে এখনো শতাধিক মানুষ আটকা রয়েছেন। গতকাল শুক্রবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের ৫০টি বাড়ির মধ্যে ১৭টি মাটির নিচে চাপা পড়ে।

এনডিআরএফ দল, পুলিশ ও মেডিকেল টিম বর্তমানে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। উদ্ধারকাজে স্থানীয় মানুষ ও ট্রেকাররাও যোগ দিয়েছেন। তবে কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থলটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। বেশ দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।

আরও পড়ুন : উত্তর ভারতে বৃষ্টির তাণ্ডব, হিমাচলে ৩০ জনের মৃত্যু

মহারাষ্ট্র রাজ্য সরকার বলছে, পাহাড়ের পাদদেশে ত্রাণকেন্দ্র স্থাপন করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৯৮ জনকে উদ্ধার করা হয়েছে। তবে মাটির নিচে এখনো প্রায় ১০৫ জন মানুষ আটকা আছেন।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘ঘটনাস্থল থেকে মানুষকে সরিয়ে নেওয়া এবং আহতদের অবিলম্বে চিকিৎসা দেওয়াকে আমরা অগ্রাধিকার দিচ্ছি।’

এ ঘটনায় বেঁচে যাওয়া একজন বলেন, ‘হঠাৎ আমাদের ঘরের মেঝে কেঁপে ওঠে। এ সময় আমরা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসি।’ তবে এ ঘটনায় তিনি প্রাণে বাঁচলেও তার পরিবারের অনেকে প্রাণ হারিয়েছেন।

আরেকজন বলেন, ‘এর আগে এখানে কোনো দিন ভূমিধস হয়নি। আমি কখনো ভাবতে পারিনি যে পাহাড় ধসে যাবে। এ জন্যই মানুষজন এখানে বসবাস করে আসছিল। এখনো অনেক মানুষ তাদের পরিবারের সদস্যদের খোঁজ করছেন।’

দুই সপ্তাহ ধরে ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারি বৃষ্টিপাত হচ্ছে। ফলে এসব রাজ্যে বন্যা ও ভূমিধসের মতো ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, রায়গড় জেলাসহ মহারাষ্ট্রের কিছু কিছু এলাকায় আগামী কয়েকদিন ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আবারও হামলা চালাল ইরান

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

মোজতবা খামেনির নির্দেশনা মেনে চললেই বিজয় অর্জন সম্ভব: গালিবাফ

সালিশে প্রকাশ্যে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

আলোচিত শিশু আয়নী হত্যা মামলার রায় সোমবার

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিশুকে নির্যাতন করে মাদ্রাসা শিক্ষকের রিলস / ‘পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

১০

ঢাকাসহ ১৭ জেলায় রাতের মধ্যে ঝড়ের আভাস

১১

প্রাথমিকের মানোন্নয়নে গবেষণা প্রস্তাব আহ্বান, পাবেন ২ লাখ টাকা

১২

নাতির হামলায় বৃদ্ধার মৃত্যু, পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে দাফন

১৩

চ্যাম্পিয়ন দলের নাম জানিয়ে আর্জেন্টাইনদের চরম দুঃসংবাদ দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

১৪

গুগল ম্যাপসে আপনার সঠিক অবস্থান আছে কি না বুঝবেন যেভাবে

১৫

যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠীর মতো আচরণ করছে: ইরান

১৬

অটোরিকশা-ভটভটির সংঘর্ষে ২ নারী নিহত

১৭

ইউরোমানি ও এবিএফের পাঁচ আন্তর্জাতিক পুরস্কার জিতল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

১৮

শ্রমমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক

১৯

শাবিপ্রবিতে ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

২০
X