কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১০:৫০ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

ভারত রপ্তানি বন্ধ করায় বিশ্ববাজারে চালের দাম বাড়ার শঙ্কা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাসমতী ছাড়া অন্য সব ধরনের চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশের এমন সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে নতুন করে আবারও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভারত সরকার জানায়, এবারের বর্ষায় ভারি বৃষ্টিপাতে তাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে আবার গত এক মাসে দেশে চালের দাম তিন শতাংশ বেড়েছে। এ জন্য তারা চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২০ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে রপ্তানি প্রক্রিয়া চলমান রয়েছে এমন চালান ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করা যাবে। এ ছাড়া খাদ্যনিরাপত্তার জন্য কোনো দেশ চাল রপ্তানির অনুরোধ করলে বিশেষভাবে অনুমতি দিতে পারবে সরকার।

রয়টার্সের খবরে বলা হয়, বিশ্ববাজারে ৪০ শতাংশের বেশি চালের জোগান দেয় ভারত। ভারতের এ নিষেধাজ্ঞা দেওয়ার পর এখন অন্য কোনো দেশ সরবরাহ কমালেই বিশ্ববাজারে খাদ্যের মূল্যস্ফীতি বাড়বে। এমনিতেই ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে চালের দাম বেশি।

গত বছর ২ কোটি ২০ লাখ টন চাল রপ্তানি করেছিল ভারত। এর মধ্যে নন-বাসমতী সাদা ও ভাঙা চাল ছিল প্রায় এক কোটি টন। তবে এবারের নিষেধাজ্ঞার আওতায় আধা সেদ্ধ চাল পড়বে না। গত বছর ৭৪ লাখ টন এ ধরনের চাল রপ্তানি করেছিল ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X