কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ১১:০৪ এএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বয়স্ক নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবার ঘোষণা ভারতের

রোগীদের জন্য প্রস্তত রাখা হাসপাতালের বিছানা। ছবি : সংগৃহীত
রোগীদের জন্য প্রস্তত রাখা হাসপাতালের বিছানা। ছবি : সংগৃহীত

বয়স্কদের চিকিৎসাসেবা নিয়ে দারুণ সুখবর নিয়েছে ভারত। দেশটি জানিয়েছে, ৭০ বছরের ঊর্ধ্বে যেকোনো নাগরিক বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।

বৃহস্পতিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, আয়ুষ্মান ভারত হেলথ ইন্স্যুরেন্স স্কিমের অধীনে প্রত্যেক ভারতীয় নাগরিক বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। প্রত্যেক ৭০ ঊর্ধ্ব নাগরিক এ সুবিধা পাবেন।

পার্লামেন্টে বক্তব্যকালে তিনি বলেন, সারাদেশে ২৫ হাজার জনৌষধি কেন্দ্র খোলার কাজ দ্রুত গতিতে চলছে। এ প্রকল্পের আওতায় ৫৫ কোটি ভারতবাসী বিনামূল্যে স্বাস্থ্যসেবা পান বলেও জানান তিনি।

ভারতের রাষ্ট্রপতি বলেন, সরকার এই ক্ষেত্রে আরও একটি সিদ্ধান্ত নিতে চলেছে৷ এখন ৭০ বছরের বেশি বয়সী প্রত্যেক বয়স্ক ব্যক্তিকেও এর আওতায় আনা হবে। আয়ুষ্মান ভারত যোজনার অধীনে তারা বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন।

আয়ুষ্মান ভারত যোজনার বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্যবিমা স্কিম। এর অধীনে প্রতিবছর ১২ কোটি পরিবারকে মাধ্যমিক ও আঞ্চলিক হাসপাতাল সুবিধার জন্য ৫ লাখ রুপি করে প্রদান করা হয়ে থাকে।

কেন্দ্রীয় সরকার দেশের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত ও ব্যাপক করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগটিতে বয়স্ক নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে তাদের স্বাস্থ্যের উন্নতি এবং সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X