মো. মনিরুজ্জামান ,মালয়েশিয়া
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় চলতি বছরে ৩৩ হাজার অবৈধ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। ছবি : কালবেলা

মালয়েশিয়ার কুয়ালালামপুর, জহুরবাহারু, পেরেক, পেনাংসহ ৯টি রাজ্যে ইমিগ্রেশনের অভিযানে গত ২৮ দিনে ৫৮৪ বাংলাদেশিসহ এক হাজার ৮৩৫ জনকে আটক করা হয়েছে।

মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রাসলিন জুসোহ জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ৩২ হাজার ৯৫২ বাংলাদেশিসহ ৬৫ হাজার ৭৪৯ জনের বেশি অবৈধ অভিবাসী আটক হয়েছেন।

তিনি জানান, অবৈধ অভিবাসীদের নিয়ে জনগণের উদ্বেগ রয়েছে। মালয়েশিয়ায় কোনো অবৈধ অভিবাসীকে অবস্থান করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মহাপরিচালক দাতুক রাসলিন জুসোহ বলেন, আমরা ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত সারা দেশে ৪৮২টি জায়গায় ৯ হাজার ৯৮৯টি অভিযান পরিচালনা করেছি। দৈনিক গড়ে প্রায় ৫৮টি অভিযান চালানো হয়েছে। অভিযানে এক লাখ ৮৩ হাজার ২৭৬ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে থেকে ৬৫ হাজার ৭৪৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে নির্মাণ, পরিষেবা এবং কৃষিসহ বিভিন্ন অর্থনৈতিক খাতের চাহিদা পূরণের জন্য বিদেশি শ্রমিকদের ওপর নির্ভর করে। এখনো পর্যন্ত আমাদের দেশে প্রায় ২৪ লাখ নিবন্ধিত বিদেশি কর্মী রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X