কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ মানবাধিকার কর্মীর অ্যাকাউন্টে ১ হাজার কোটি টাকা!

মালয়েশিয়ান মে-ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা সংগ্রহ করছেন গ্রাহকেরা। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ান মে-ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা সংগ্রহ করছেন গ্রাহকেরা। ছবি : সংগৃহীত

মানবাধিকার কর্মী হাফিজা আব্দুল্লাহের মুঠোফোনে আসা খুদেবার্তায় দেখা যায়, কেউ একজন হাফিজার অ্যাকাউন্টে ১ হাজার কোটি টাকা সমমূল্যের অর্থ জমা দিয়েছেন, যার বিষয়ে একেবারেই জানতেন না অ্যাকাউন্টধারী হাফিজা।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) বার্তাসংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

গত মাসে মালয়েশিয়ার নাগরিক হাফিজার ব্যাংক অ্যাকাউন্টে ৪০৪ মিলিয়ন রিঙ্গিত (মালয়েশিয়ান মুদ্রা) জমা হয়, বাংলাদেশি টাকায় যার অর্থমূল্য প্রায় ১ হাজার কোটি টাকা।

মালয়েশিয়ার সবচেয়ে বড় ব্যাংক মে-ব্যাংকের গ্রাহক হাফিজা। যেখানে দেশটির বার্ষিক মাথাপিছু আয় ২২ হাজার ডলার, সেখানে প্রায় ৯০ মিলিয়ন ডলার সমমূল্যের অর্থ অ্যাকাউন্টে জমা হওয়া হাফিজার কাছে দিবাস্বপ্নের মতো।

মানবাধিকারকর্মী হাফিজা জানান, টাকা জমা হলেও নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা অ্যাকাউন্টে কোনো ধরনের লেনদেন করতে পারছিলেন না তিনি।

গত মাসের ২৯ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা এক পোস্টে হাফিজা বলেন, এমন বেওয়ারিস অর্থের দরকার নেই আমার। তবে এই অভিজ্ঞতা আজীবন মনে থাকবে। সমস্যা হচ্ছে এই টাকার জন্য আমি আমার দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমের জন্যও নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছি না।

হাফিজা জানান, এ সমস্যা সমাধানের জন্য কয়েকবার ব্যাংকের শাখায় এবং গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগ করেছেন তিনি।

ব্যাংকের পক্ষ থেকে সর্বশেষ দেওয়া বার্তায় জানানো হয়েছে, এটি ব্যাংকের প্রযুক্তিগত ভুলের কারণে হয়েছে। তবে এখন সেটি সমাধান হয়ে গেছে। হাফিজা চাইলে তার অ্যাকাউন্টটি আবার আগের মতো ব্যবহার করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, কারণ জানাল পুলিশ

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১০

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১১

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১২

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৩

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৪

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৬

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৭

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

১৮

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১৯

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

২০
X