মালয়েশিয়া প্রতিনিধি :
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০১:২৩ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ঈদুল ফিতরের নামাজ আদায়

মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারাতে ঈদের নামাজ আদায়। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারাতে ঈদের নামাজ আদায়। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় হয়েছে। মালয়েশিয়ায় লাখো প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যারা পরিবার থেকে দূরে সহকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন।

মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারাতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। মালয়েশিয়ার রাজা মহামান্য সুলতান ইব্রাহিম এবং মালয়েশিয়ার রাণী মহামান্য রাজা জারিথ সোফিয়াহ প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এবং মন্ত্রিপরিষদের সঙ্গে ইস্তানা নেগারার জাতীয় মসজিদে নামাজ আদায় করেন। সেখানে মালয়েশিয়ানদের পাশাপাশি নামাজ পড়েছেন বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশের মুসলিমরা।

নামাজের খুতবায় মুসলিম উম্মাহর মধ্যে সম্পর্ক উন্নত করতে এবং দেশকে সামগ্রিকভাবে গড়ে তোলার জন্য মুসলিমদের পারস্পরিক ভালোবাসা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দৃঢ় ঐক্যে বসবাস করার আহ্বান জানানো হয়।

ঈদ উপলক্ষে কুয়ালালামপুরের হাংতোয়া মসজিদ আল বোখারি, মসজিদ জামেক, তিতিওয়াংসা বায়তুল মোকাররাম ও কোতারায়া বাংলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন। সকলের মাঝেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

মালয়েশিয়ার জহুর বারু, পেনাং, পেরাক, পাহাংসহ অন্যান্য প্রদেশেও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান দেশটিতে বসবাসরত সকল বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন এবং মালয়েশিয়ার সকল আইনকানুন মেনে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১০

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১১

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১২

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৩

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৪

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৫

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৮

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৯

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

২০
X