কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলের ১০ সেনা নিহত

ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত

গাজায় নতুন করে হামলা শরু করেছে ইসরায়েল। দেশটি নতুন করে এলাকা খালি করার নির্দেশ দেওয়ার পর আবার অভিযান শুরু করেছে। এ অভিযান শুরুর পর গাজায় প্রাণ গেছে ইসরায়েলের ১০ সেনার।

শুক্রবার (০৫ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে, গাজায় ইসরায়েলের ১০ সেনা নিহত হয়েছে। সুজাইয়া এলাকায় চালানো অভিযানে তারা নিহত হয়েছে।

গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের এ সেনারা একটি ভবনের ভেতরে ছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় হামাসের যোদ্ধারা।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আল-কাসেম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি সেনাদের দখলে থাকা ভবনটিতে টিবিজি রকেট দিয়ে হামলা চালনো হয়েছে। এরপর ভবনে প্রবেশ করেছে হামাসের যোদ্ধারা। হামলার পর বাকি সেনাদের দূর থেকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

আল কাসেম ব্রিগেড আরও জানিয়েছে, যোদ্ধারা বের হয়ে যাওয়ার সময় একটি ভবনটিতে একটি বিস্ফোরণ ঘটিয়েছে। অভিযানে আহত এবং নিহত সেনাদের উদ্ধার করতে ইসরায়েলি হেলিকপ্টার এসেছে বলেও জানিয়েছে তারা।

এদিকে হামাস জানিয়েছে, ইসরায়েলি সেনাদের একটি মারাকোভা-৪ ট্যাংকে হামলা চালিয়েছে তারা। ইয়াসিন-১০৫ রকেট দিয়ে এ ট্যাংকে হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য গত কয়েকদিন ধরে গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল। অঞ্চলটি থেকে হামাসের যোদ্ধাদের নির্মূল করার দাবি করে এলাকা ছেড়েছিল সেনারা। তবে এলাকাটিতে ফিরে এসে আবার অভিযান চালাচ্ছে ইসরায়েল।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় ফিলিস্তিনের ৩৮ হাজার মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে দীর্ঘ ৯ মাস ধরে চলা এ যুদ্ধে ইসরায়েলের ৬০০-এর বেশি সেনা নিহত হয়েছে। এ ছাড়া এ সময়ে পঙ্গু হয়েছে অসংখ্য সেনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X