কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ৭ এয়ারলাইন্সের বিমান চলাচল বাতিল

নিউইয়র্কের একটি বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা এয়ারলাইন্সের বিমান। ছবি : সংগৃহীত
নিউইয়র্কের একটি বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা এয়ারলাইন্সের বিমান। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। হামাসের রাজনৈতিক প্রধান ইসরায়েলি হামলায় নিহতের ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলে বিমান চলাচল বাতিল করেছে সাত এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (১ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডেল্টা, ইউনাইটেড এয়ারলাইন্স, লুফথানসা, অস্ট্রিয়ান এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া ইসরায়েলে তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে জার্মানির লুফথানসার একটি বিমান ইসরায়েলের তেল আবিবের বদলে ইপ্রাসের লার্নাকাতে অবতরণ করেছে। বিমানের ক্রুরা ইসরায়েলের আকাশসীমায় প্রবেশে অস্বীকৃতি জানানোয় এমন পদক্ষেপ দেওয়া হয়েছে।

চ্যানেল ১২ জানিয়েছে, একই সময় ফ্লাই দুবাইও তাদের পূর্বনির্ধারিত বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে ৭০ হাজার মানুষ অবস্থান করছেন। এসব লোকের বেশিরভাগ ইসরায়েল ছাড়ার চেষ্টা করছেন। অনেকে আবার নিজেদের টিকিট ক্যান্সেল করতে আসছেন। এসব লোকের আশঙ্কা তারা দেশ ছাড়লে কয়েকদিনের মধ্যে আবার ফিরতে পারবেন না।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলে হামলার পরিকল্পনা করতে ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রতিনিধিরা। এ বৈঠকে আয়াতুল্লাহ আলি খামেনি ছাড়াও আইআরজিসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১০

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১১

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১২

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৩

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৪

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৬

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৭

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X