কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভাড়াটে খুনি দিয়ে গাজার প্রধান নেতাকে হত্যা ইসরায়েলের

গাজায় ইসরায়েলি হামলা ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলা ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল। তার এ হত্যাকাণ্ড নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হানিয়াকে হত্যা করতে দুই ইরানিকে গত মে মাসে ভাড়া করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।

শুক্রবার (০২ আগস্ট) সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। দুই ইরানিকে দিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে হত্যা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। এ সময় তার জানাজায় অংশ নিতে ইরানের রাজধানী তেহরানে যান তিনি। তখন তাকে হত্যার পরিকল্পনা করে ইসরায়েল।

জানা গেছে, ওই সময়ে গেস্ট হাউসটিতে বেশি মানুষের উপস্থিতি ছিল। ফলে তখন সেখানে বোমার বিস্ফোরণ ঘটানো সম্ভব হয়নি।এতে করে অপারেশন ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা দেয় মোসাদের।

টেলিগ্রাফ জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির বিশেষ শাখার দুই সদস্যকে এ কাজের জন্য ভাড়া করা হয়। হানিয়া যে গেস্ট হাউসে নিহত হয়েছেন মোাসাদের নির্দেশনায় সেখানকার তিনটি রুমে তারা দুজনে বোমা স্থাপন করেন।

ইরানে গেলে বেশিরভাগ সময় ওই গেস্ট হাউসে অবস্থান করতেন হানিয়া। ফলে ওই গেস্ট হাউসটিকে তারা নির্বাচন করেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভাড়া করা ওই দুই কর্মকর্তা গেস্ট হাউসের একাধিক রুমে প্রবেশ করেন। এরপর সেখান থেকে দ্রুত তারা সটকে পড়েন। মাত্র কয়েক মিনিটের মধ্যে এসব কাজ সারেন তারা।

বোমা স্থাপনের পর তারা ইরান থেকে চলে যান। তবে সেখানকার অন্যদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন তারা। গত বুধবার রাতে সেই গেস্ট হাউসটিতে হানিয়ার অবস্থানকালে রাত ২টার দিকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে নিহত হন তিনি।

সংবাদ মাধ্যম জানিয়েছে, হানিয়াকে হত্যার পর আইআরজিসির উচ্চপদস্থ কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত করছে ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X