কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বাহিনীর হাতে গুলিবিদ্ধ হওয়ার ৪ দিন পর ফিলিস্তিনি শিশুর মৃত্যু

ফিলিস্তিনি শিশু মোহাম্মদ তামিমির।
ফিলিস্তিনি শিশু মোহাম্মদ তামিমির।

ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলি লাগে তিন বছর বয়সী ফিলিস্তিনি শিশু মোহাম্মদ তামিমির মাথায়। গুলিবিদ্ধ হওয়ার পর পর তাকে নেওয়া হয় হাসপাতালে। হাসপাতালের বেডে চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ মঙ্গলবার মারা যায় সে। তামিমিই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত সবচেয়ে কম বয়সী ফিলিস্তিনি।

গত শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের নবী সালেহ শহরে বাড়ি থেকে বের হওয়ার সময় মোহাম্মদ তামিমি ও তার বাবা গুলিবিদ্ধ হন।

ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনি মানবাধিকারকর্মী ও সাংবাদিক বিলাল তামিমি বলেন, একটি গাড়িতে তল্লাশি অভিযান চালানোর জন্য শহরের প্রবেশপথে ইসরায়েলি সেনারা অপেক্ষা করছিল। এ সময় গাড়িটি সামনে এগিয়ে এলে সেনারা সেটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

গুলিবিদ্ধ হওয়ার পর পর শিশু মোহাম্মদ তামিমিকে চিকিৎসার জন্য ইসরায়েলি সামরিক হেলিকপ্টারে করে ইসরায়েলের সাফরা শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন দিন পর সে মারা যায়। এ ছাড়া তার বাবা হাইথামকে ফিলিস্তিনি একটি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, পাশের একটি ইহুদি বসতিতে গুলি চালিয়েছিল এমন দুই বন্দুকধারীকে ধাওয়া করে তাদের সেনারা গুলি চালায়। বেসামরিক নাগরিকের ক্ষতির জন্য তারা অনুতপ্ত। একই সঙ্গে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার সব চেষ্টা করবে তারা।

এ বছর এখন পর্যন্ত অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী বা দখলদারদের হামলায় প্রায় ১৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। বিপরীতে এ সময় ২৩ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। দুপক্ষের নিহতদের মধ্যেই শিশু রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X