কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৪:১১ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

পুতিনের সঙ্গে মাহমুদ আব্বাস। পুরোনো ছবি
পুতিনের সঙ্গে মাহমুদ আব্বাস। পুরোনো ছবি

রাশিয়া সফরে যাবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজ সোমবার (১২ আগস্ট) তিন দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো যাওয়ার কথা রয়েছে তার।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, মাহমুদ আব্বাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। গাজা পরিস্থিতি নিয়ে তারা দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

এ ব্যাপারে মস্কোতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফাল বলেন, সব কিছু ঠিক থাকলে সোমবার বিকেলে মাহমুদ আব্বাস মস্কোতে পৌঁছাবেন। মঙ্গলবার পুতিনের সঙ্গে বৈঠকের দিন ধার্য রয়েছে। দুই নেতা গাজা যুদ্ধ বন্ধে আলোচনা করবেন। রাশিয়ার ভূমিকা নিয়েও পরিকল্পনা করা হতে পারে।

গত বছরের ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার জেরে গাজায় অভিযান শুরু করে নেতানিয়াহুর সরকার। এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং হাজারো আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে ৭০ শতাংশের বেশি স্থাপনা।

এ যুদ্ধে ইসরায়েলি বাহিনী ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করছে। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন কড়া প্রতিক্রিয়া দেখালেও কঠোর সামরিক অভিযানের পক্ষে অনড় নেতানিয়াহুর সরকার। এরই ধারাবাহিকতায় তারা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে গড়িমসি করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১১

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১২

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৩

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৫

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৬

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৭

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৮

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৯

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

২০
X