কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৭:৪৬ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে আরও ২০ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

গাজা সীমান্তে টহল দিচ্ছে ইসরায়েলি ট্যাংক। পুরোনো ছবি
গাজা সীমান্তে টহল দিচ্ছে ইসরায়েলি ট্যাংক। পুরোনো ছবি

সব আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলকে আবারও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার ইসরায়েলকে অস্ত্র সহায়তার জন্য আরও ২০ বিলিয়ন ডলার অনুমোদন করেছে। খবর আলজাজিরার।

মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার (১৩ আগস্ট) ঘোষণা করেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন। যার মধ্যে ট্যাংক, এয়ার-টু-এয়ার মিসাইল, কয়েক ডজন যুদ্ধ বিমান ও নানা ধরনের যুদ্ধাস্ত্র রয়েছে।

বিবৃতিতে তারা বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক শক্তি এবং আত্মরক্ষার সক্ষমতার বিকাশ ও প্রস্তুতি বজায় রাখতে ইসরায়েলকে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক।

যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির কথা বলে আসছে। এ জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে ক্রমাগত আহ্বান জানাচ্ছে। এতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গাজায় মানবিক সংকট সমাধানের আশা দেখছিল। কিন্তু ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে হামলা জোরদার করে। চলতি সপ্তাহে তারা একটি স্কুলে হামলা করে শতাধিক হত্যা করে। এরই মধ্যে নতুন অস্ত্র পেতে যাচ্ছে দখলদাররা।

এদিকে মার্কিন অস্ত্রে সজ্জিত হয়ে আরও মারমুখী ইসরায়েল। বাস্তুচ্যুত মানুষকে লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। প্রতি মুহূর্তে নতুন মৃত্যুর খবর আসছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে, শনিবার তিনটি ইসরায়েলি রকেট একটি স্কুলে আঘাত করেছে। ঘটনাটিকে একটি ভয়াবহ গণহত্যা হিসেবে বর্ণনা করেছে তারা। হামলায় নিহত অনেকের দেহে আগুন লেগে ছাই হয়ে গেছে।

স্কুলটিতে শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন। সেখানে ফজর নামাজ আদায়কালে ইসরায়েল রকেট হামলা চালায়। এতে শতাধিক ব্যক্তি নিহত হন।

গত বছরের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধে এ পর্যন্ত ৩৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত অনেকের অবস্থা শঙ্কটাপন্ন। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলো বলছে, গাজায় মানবিক সংকট ভয়াবহতার চরম পর্যায় ছাড়িয়ে গেছে। নিরীহ মানুষদের রক্ষায় এখনি যুদ্ধ বন্ধের দাবি করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে,৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১০

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১১

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১২

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৩

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১৪

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১৫

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৬

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৭

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৮

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৯

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০
X