বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ফজর নামাজের সময় গাজার স্কুলে রকেট হামলা

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। পুরোনো ছবি
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। পুরোনো ছবি

গাজার একটি স্কুলে শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন। সেখানে ফজর নামাজ আদায়কালে ইসরায়েল রকেট হামলা চালায়। এতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১০ আগস্ট) সকালে গাজার মিডিয়া অফিস জানায়, বাস্তুচ্যুত মানুষকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। আহতদের অবস্থা সংকটাপন্ন। প্রতি মুহূর্তে নতুন মৃত্যুর খবর আসছে।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে, তিনটি ইসরায়েলি রকেট স্কুলে আঘাত করেছে। ঘটনাটিকে একটি ভয়াবহ গণহত্যা হিসেবে বর্ণনা করেছে তারা। হামলায় নিহত অনেকের দেহে আগুন লেগে ছাই হয়ে গেছে।

আল জাজিরার হামদা সালহাউট জর্ডানের আম্মান থেকে জানান, আহতদের গাজার ব্যাপ্টিস্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা চলছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

মধ্য গাজা শহরের আল-দারাজ জেলায় অবস্থিত আল-তাবিন স্কুলে ইসরায়েল এ হামলা করে। গত সপ্তাহ থেকে এই ধরনের চতুর্থ ঘটনা ঘটাল ইসরায়েল।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার অঙ্গীকার করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হেলভি এক সংবাদ সম্মেলনে এ অঙ্গীকার করেন। এর মধ্যেই গাজায় হামলা জোরদার করল ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১০

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১১

নতুন মুদ্রানীতি ঘোষণা

১২

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৫

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৬

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৭

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৮

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৯

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২০
X