কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মধ্যে জীবিত আছেন কয়জন?

গাজায় ইসরায়েলি সেনা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি সেনা। ছবি : সংগৃহীত

গত বছর কয়েক দশকের ভয়াবহ হামলায় ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছিল গাজার স্বাধীনতাকামী যোদ্ধারা। এ সময় ইসরায়েল থেকে অন্তত আড়াইশ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে তারা।

এর মধ্যে কয়েকজন জিম্মিকে জীবিত উদ্ধার করেছে ইসরায়েল আর অনেককে চুক্তির আওতায় মুক্তি দিয়েছে যোদ্ধারা। আর কিছু জিম্মি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে বলে জানা গেছে। ফলে বর্তমানে গাজায় বন্দি কতজন ইসরায়েলি নাগরিক জীবিত আছেন সেটি বড় প্রশ্ন।

বলা হচ্ছে, জিম্মিদের মধ্যে বর্তমানে হামাসের কব্জায় ৭১ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই জীবিত ৭১ জন জিম্মির মধ্যে ৫৭ জন পুরুষ, ১২ জন নারী এবং এবং ২ জন শিশু রয়েছে। তাদের মধ্যে ৬৪ জন ইসরায়েল, ৬ জন থাইল্যান্ডের এবং ১ জন নেপালের নাগরিক। ৬৪ জন ইসরায়েলি জিম্মির মধ্যে সেনা সদস্যের সংখ্যা ১১ জন।

যে দুজন শিশু জিম্মি রয়েছে, তাদের নাম কেফির এবং এরিয়েল । সম্পর্কে তারা দু’ভাই। তাদের মা শিরি বিবাসও রয়েছেন তাদের সঙ্গে।

আইডিএফের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের বিরতি শেষ হওয়ার পর গত প্রায় ৮ মাসে মাত্র ৬ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বাইরে ৩ জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। সেই হিসেবে এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত জিম্মির সংখ্যা পৌঁছেছে ১১৬ জনে। পাশাপাশি এই সময়সীমায় গাজায় অন্তত ৩৪ জন জিম্মি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইডিএফ। তাদের মধ্যে ৩০ জনের দেহ গাজা থেকে ইসরায়েলে আনা সম্ভব হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১০

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১১

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১২

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৩

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৪

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৫

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৬

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৭

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৮

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

১৯

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

২০
X