কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইয়েমেনে টাকা ঢালছে সৌদি

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অর্থনীতি পুনর্গঠনে এই অর্থ সহায়তা দিচ্ছে সৌদি সরকার। ছবি : সংগৃহীত
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অর্থনীতি পুনর্গঠনে এই অর্থ সহায়তা দিচ্ছে সৌদি সরকার। ছবি : সংগৃহীত

ইয়েমেনের সৌদিপন্থি সরকারকে ১২০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রিয়াদ। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করতেই এই অর্থ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সৌদি আরব সরকার।

আজ মঙ্গলবার (১ আগস্ট) রিয়াদভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-এখবারিয়ার বরাতে এসব তথ্য জানিয়েছে আরব নিউজ।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হলে পরের বছর ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। প্রায় এক যুগ ধরে চলমান ইয়েমেন যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এ যুদ্ধকে সৌদি আরব ও ইরানের প্রক্সি যুদ্ধ হিসেবে দেখা হতো। তবে তেহরান ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ফলে এ যুদ্ধ শেষ হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : ৭ বছর পর ইয়েমেন থেকে ফ্লাইট গেল সৌদি আরবে

এরই মধ্যে ইয়েমেনে স্থায়ী যুদ্ধবিরতি চাইছে সৌদি সরকার। এ প্রচেষ্টার অংশ হিসেবে গত এপ্রিলে হুথিদের সঙ্গে শান্তি আলোচনা সম্পন্ন করেছে সৌদি প্রতিনিধি দল। সম্প্রতি সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলে এ শান্তি আলোচনা শুরু হয়। এমনকি রিয়াদের মধ্যস্থতায় গত এপ্রিলে হুথি ও দেশটির সরকারের মধ্যে বন্দি বিনিময়ে দুপক্ষের আট শতাধিক বন্দি মুক্তি পায়।

আরব নিউজের খবরে বলা হয়, ইয়েমেনকে নতুন করে দেওয়া এই সহায়তা দেশটির নিরাপত্তা জোরদার এবং সামরিক সংঘাত প্রতিরোধে অবদান রাখবে।

ইয়েমেনের এক কর্মকর্তা বলেন, সৌদির এই অনুদান সরকারি চাকরিজীবীদের বেতন, বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি ও খাদ্য আমদানিতে ব্যয় করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X