কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে দ্রুত স্থল অভিযান শুরু করবে ইসরায়েল!

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

লেবাননের হিজবুল্লাহ্ গোষ্ঠীর বিরুদ্ধে যত দ্রুত সম্ভব স্থল অভিযান শুরু করবে ইসরায়েল। ইসরায়েলের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা শুক্রবার এ কথা বলেছেন। তিনি বলেছেন, লেবাননে অভিযানের ব্যাপারে আমরা প্রতিদিন প্রস্তুতি নিচ্ছি এবং এটি আমাদের পরিকল্পনায় রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, আমরা স্বল্পতম সময়ের মধ্যে এই অভিযান শুরু করার চেষ্টা করব। বৈরুত থেকে এএফপি এ কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চলতি সপ্তাহে লেবাননে সংঘাত থামাতে ব্যর্থ হওয়ার পর উভয়পক্ষে সংঘর্ষ চলার প্রেক্ষাপটে ইসরায়েলি কর্মকর্তারা এ কথা বলেন। সম্প্রতি ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টাহামলা বেড়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

শুধু চলতি সপ্তাহেই লেবাননে ইসরায়েলি হামলায় ৭শর বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, হামলায় হিজবুল্লাহর অনেক সদস্য নিহত হয়েছে এবং ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক শক্তি উল্লেখযোগ্য হারে কমে গেছে।

এদিকে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজিহালেভি হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানের সম্ভাব্যতার বিষয়টি সামনে আনার পর ওই কর্মকর্তা বলেছেন, সব ধরনের বিকল্পই আমাদের হাতে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X