কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মশা কুপোকাত করছে ইসরায়েলকে

চলতি বছর মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসে ইসরায়েলে ৭১ জনের মৃত্যু। ছবি : সংগৃহীত
চলতি বছর মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসে ইসরায়েলে ৭১ জনের মৃত্যু। ছবি : সংগৃহীত

এবার ইসরায়েলকে কুপোকাত করছে ছোট্ট এক পতঙ্গ- মশা। ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা টাইফয়েড নয়; দেশটিতে মশার কামড়ে ছড়াচ্ছে ওয়েস্ট নাইল নামের প্রাণঘাতী এক ভাইরাস। এরই মধ্যে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশঙ্কাজনক হারে বেড়েছে এর সংক্রমণ। মৃত্যুর হারও কম নয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এ রোগে আক্রান্ত হয়ে মৃতের হার ৭ শতাংশ। আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক। চলতি বছর ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১ হাজার ইসরায়েলি। প্রাণ গেছে ৭১ জনের।

চিকিৎসকরা বলছেন, আক্রান্ত হলেও খুব সহজ হয় না রোগটির নির্ণয়। কারণ আক্রান্তদের ৮০ শতাংশের শরীরেই দেখা দেয় না কোনো উপসর্গ। আর ১৯ শতাংশের জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথা হলেও বোঝা যায় না রোগটি কি সাধারণ ফ্লু নাকি ওয়েস্ট নাইল ভাইরাস।

সংশ্লিষ্টরা বলছেন, ইসরায়েলে অপরিচিত নয় এই রোগ। সাধারণত, প্রতি বছরই জুলাই থেকে অক্টোবর- পাঁচ মাস থাকে এ রোগের মৌসুম। তবে, আগে কখনোই এবারের মতো ভয়ংকর রূপ নেয়নি সেটি।

বিশেষজ্ঞরা বলছেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে যথাযথ নজর না দেওয়ায় বেড়েছে এ ভাইরাসের প্রকোপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১০

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১১

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১২

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৩

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৪

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৫

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৬

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৭

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৮

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৯

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

২০
X