কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

যে কোনো মুহূর্তে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে ইরান। সম্ভাব্য এই ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরান প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা। একইসঙ্গে ইরান থেকে সরাসরি হামলা হলে ভয়াবহ পরিণতির ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ওই কর্মকর্তা।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেছেন, ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলার সম্ভাব্য প্রস্তুতি নিচ্ছে ইরান। ওই হামলা রুখতে আমরা সক্রিয়ভাবে ইসরায়েলের প্রতিরক্ষা প্রচেষ্টায় সহায়তা করে যাচ্ছি।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, ইসরায়েলে তেহরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মন্তব্যের জন্য জাতিসংঘের ইরানি মিশনের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি। এ বিষয়ে মুখ খুলতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের দূতাবাসও।

ঘটনাবহুল সপ্তাহ কাটানোর পর গেল শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ। এ নিয়ে লেবানন, ইরান, সিরিয়া ও ইয়েমেনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই হামলার রেশ কাটতে না কাটতেই লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।

সংবাদমাধ্যমটি বলেছে, ইসরায়েলের একাধিক গুপ্তহত্যার পর ইরান জবাব দেওয়ার হুমকি দিয়ে আসছিল। কিন্তু এতদিন চুপ থাকলেও ইরানের এই জবাব এখন যে কোনো মুহূর্তে শুরু হতে পারে।

এক্সিওস জানিয়েছে, সোমবার লেবাননে ইসরায়েল স্থল হামলা চালানোর ঘোষণা দেওয়ার পরই ইরানের সম্ভাব্য হামলার সম্ভাবনা বেড়েছে।

এদিকে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস সম্প্রতি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সব সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ইরান ইসরায়েলের বিরুদ্ধে আসন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের কাছে ইঙ্গিত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১০

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১১

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১২

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৩

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৪

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৫

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৬

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৮

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৯

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

২০
X