মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৬:০০ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে যোদ্ধাদের

সীমান্তে ইসরায়েলি সেনাদের প্রতিহত করছে হিজবুল্লাহ যোদ্ধারা। ছবি : সংগৃহীত
সীমান্তে ইসরায়েলি সেনাদের প্রতিহত করছে হিজবুল্লাহ যোদ্ধারা। ছবি : সংগৃহীত

লেবানন সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষ এখনো চলছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, দখলদার সেনারা পিছু হটতে বাধ্য হওয়ার পর নতুন করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

বৈরুত থেকে এএফপি জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের সৈন্যদের আদাইসেহ পৌর এলাকার আশপাশে অগ্রসর হওয়ার একটি নতুন প্রচেষ্টা প্রতিহত করে, সংঘর্ষ অব্যাহত রয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তারা কফর ইউভাল এবং কফর গিলাদি এলাকায় ইসরায়েলি বাহিনীর সমাবেশে এবং সামরিক বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনীও লেবানন-সিরিয়া সীমান্ত ক্রসিং এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন, ফিলিস্তিন, ইরাক এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীগুলো ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং হামাসসহ গাজার প্রতিরোধ বাহিনীগুলোর ওপর থেকে চাপ কমাতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে।

এরই জেরে ইসরায়েল চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করে, যা এখনো চলছে।

ইসরায়েলি হামলার প্রেক্ষিতে হিজবুল্লাহ গত ২৮ সেপ্টেম্বর তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদতের বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়াও প্রতিদিনই বহু সংখ্যক মানুষ নিহত হচ্ছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা শনিবার দাহিয়েহ এলাকায় ইসরায়েলের ১২টি বড় হামলার খবর জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে লেবাননে ১২ শতাধিক মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X