কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ ইরানের শীর্ষ জেনারেল, বাড়ছে রহস্য

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। ছবি : সংগৃহীত
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। ছবি : সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি রহস্যজনকভাবে উধাও হয়ে গেছেন। গেল কয়েক দিন ধরেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। নিউইয়র্ক টাইমসের বরাতে এ খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট।

ইসরায়েলি গণমাধ্যম N12 শনিবার জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল হয়ত বৈরুতের দক্ষিণাঞ্চলে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সম্ভাব্য প্রধান হাসেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল।

এরপর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি ইসমাইল কানির। ইরানের কর্মকর্তারাও জানেন না কুদস ফোর্সের প্রধান কোথায় আছেন। প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হওয়ার দুদিন পর তেহরানে গ্রুপটির অফিসে দেখা গিয়েছিল ইসমাইল কানিকে।

তবে শুক্রবার নাসরুল্লাহর স্মরণে ইরান যে আয়োজন করেছিল, তাতে দেখা যায়নি এই সামরিক কর্মকর্তাকে। ইরানের ৩টি সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, ইসরায়েলের হামলার পর বৈরুতে গিয়েছিলেন ইসমাইল কানি। এ নিয়ে ইরানি কর্মকর্তাদের নীরবতা গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে।

ইরাকের রাজধানী বাগদাদে ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাশেম সোলাইমানি নিহত হন। পরে ইসমাইল কানিকে রেভল্যুশনারি গাডর্স কোরের বৈদেশিক সামরিক গোয়েন্দা শাখা কুদস ফোর্সের দায়িত্ব দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১০

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১১

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১২

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৩

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৫

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৬

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৭

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৯

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

২০
X