মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে যে হুঁশিয়ারি দিলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরোচিত হামলার বর্ষপূর্তিতে ইহুদিবাদী দেশটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ দেয়া এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের দীর্ঘমেয়াদী গণহত্যা, দখলদারিত্ব ও আক্রমণ নীতির কবর রচনার সময় এসেছে।

এরদোয়ান বলেন, এটা ভুলে গেলে চলবে না যে ইসরাইলকে শীঘ্রই বা ভবিষ্যতে এই গণহত্যার মূল্য দিতে হবে যা তারা এক বছর ধরে চালিয়ে আসছে এবং এখনও অব্যাহত রেখেছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, হিটলারকে মানবতার সাধারণ জোট যেভাবে থামিয়ে দিয়েছিল, নেতানিয়াহু এবং তার হত্যাকাণ্ডের নেটওয়ার্কও একইভাবে বন্ধ হবে। যে বিশ্বে গাজা গণহত্যার জন্য কোনো হিসাব রাখা হয় না, সেখানে কখনো শান্তি পাওয়া যাবে না।

এরদোয়ান জানান, তুরস্ক সবসময় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে দাঁড়াবে। তার জন যত মূল্যই পরিশোধ করা লাগুক না কেন। এ সময় বিশ্বকে গাজার পক্ষে দাঁিড়য়ে সম্মানজনক অবস্থান তৈরির আহ্বানও জানান তুর্কি প্রেসিডেন্ট।

গাজার হামাস–নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত হয়েছেন প্রায় ৪৩ হাজার মানুষ। আহত হয়েছেন এক লাখের বেশি ফিলিস্তিনি। ইসরায়েলের হামলায় গাজার অধিকাংশ মানুষই এখন বাস্তুচ্যুত। ধ্বংস হয়ে গেছে উপত্যকার বেশির ভাগ বাড়িঘর ও অবকাঠামো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X