কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের জন্য সহযোগিতা নিয়ে গেল সৌদি প্লেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লেবাননে সম্পূর্ণ অন্যায়ভাবে একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল। আর তাই পুরো মধ্যপ্রাচ্য দেশটির পাশে এসে দাঁড়িয়েছে। কয়েক দিন আগে লেবাননে জাতিসংঘের মিশনে ইসরায়েলি হামলার পর, পশ্চিমা দেশগুলোও এ নিয়ে সরব হয়েছে। এমনকি তারা ইসরায়েলকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে চাপও দিচ্ছে।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিজ নিজ জায়গা থেকে লেবাননকে সহায়তা করছে। সম্প্রতি ইরানের শীর্ষ কর্মকর্তারাও লেবানন ঘুরে গেছেন। এবার লেবাননের জন্য সহায়তা পাঠাতে এগিয়ে এসেছে সৌদি আরব। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে মেডিকেল ও খাদ্য সামগ্রী সরবরাহে রোববার ‘আকাশ সেতু’ চালু করেছে সৌদি আরব। এরই অংশ হিসেবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০ টনের বেশি ত্রাণ নিয়ে লেবাননের উদ্দেশে ছেড়ে গেছে একটি বিমান।

সৌদির ত্রাণবাহী এই বিমানে উদ্ধারকারী একটি দলও রয়েছে। ওই দলটি লেবাননে উদ্ধার অভিযান চালাবে। গেল ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় আবাসিক এলাকায় লাগাতার বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। এর সপ্তাহখানেক পর লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযানও শুরু করে তেলআবিব।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X