কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে ইসরায়েলে ড্রোন হামলা

হিজবুল্লাহর ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
হিজবুল্লাহর ড্রোন। ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিশ্বজুড়ে অত্যন্ত নির্ভরযোগ্য হিসেবে পরিচিত। কিন্তু রোববার, সেই প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে হিজবুল্লাহর ড্রোন ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম হয়।

রোববার (১৩ অক্টোবর) মধ্য-উত্তর ইসরায়েলের বিনইয়ামিনা শহরের নিকটস্থ একটি সেনাঘাঁটিতে এই হামলা ঘটে, যা লেবানন সীমান্ত থেকে প্রায় ৪০ মাইল দূরে এবং তেলআবিবের উত্তরে অবস্থিত।

ড্রোন হামলায় চার ইসরায়েলি সেনা নিহত এবং ৬৭ জন আহত হন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

হিজবুল্লাহ দাবি করেছে যে, তারা ইসরায়েলের পদাতিক প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে একঝাঁক ড্রোন পাঠিয়েছিল, যার মধ্যে একটি ড্রোন এ সেনাঘাঁটিতে আঘাত হানে।

তারা আরও জানায়, গত বৃহস্পতিবার লেবাননে ইসরায়েলি হামলায় ২২ জন নিহত এবং ১১৭ জন আহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই ড্রোন হামলা চালানো হয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হওয়া সত্ত্বেও, হিজবুল্লাহর ড্রোন রোববার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয়। ড্রোনগুলো প্রবেশ করার সময় বিনইয়ামিনা এলাকায় কোনো সতর্কবার্তা শোনা যায়নি।

এদিকে বিনইয়ামিনা এলাকায় হামলায় একটি বিশেষ কৌশল অবলম্বন করে হিজবুল্লাহ। এক ঝাঁক রকেটের নিচে ড্রোন পাঠায় তারা। উদ্দেশ্য ছিল ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা। অন্তত একটি ড্রোন ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়। ফলে একটি ড্রোন বিনইয়ামিনায় আছড়ে পড়ে, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত করার বড় ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে।

আইডিএফের শীর্ষ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান, তারা এ ঘটনার তদন্ত করবে এবং কীভাবে ড্রোনগুলো সেনাঘাঁটিতে প্রবেশ করল, তা খতিয়ে দেখবে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।

সূত্র: সিএনএন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X