কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১০:১২ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামলার পর নতুন নিষেধাজ্ঞায় ইরান

ইরানের পাঁচ ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা। প্রতীকী ছবি
ইরানের পাঁচ ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা। প্রতীকী ছবি

ইসরায়েলে হামলা চালিয়ে নতুন বিপদে পড়েছে ইরান। দেশটিতে হামলার কারণে ইরানের পাঁচ ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ অক্টোবর ইসরায়েলে হামলার অভিযোগে ইরানের পাঁচ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পে সহায়তার জন্য তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, ইরানের ১ অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ একটি বিপজ্জনক বৃদ্ধি যা একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

ইরানের দাবি, তারা লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের একজন সিনিয়র জেনারেল এবং হামাসের নেতাদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটিকে নিশানা করে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন করে নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিরা ছাড়াও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞায় ইরানের আরও অন্তত ২০০ ব্যক্তি রয়েছেন।

এর আগে সোমবার (১৪ অক্টোবর) ইসরায়েলে ইরানের হামলাকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য।

এদিকে ইসরায়েলে সেনাসহ ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর এ ঘোষণা দিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য ক্ষেপণাস্ত্র-বিরোধীব্যবস্থাসহ দেশটিতে তারা মার্কিন সেনা পাঠাবে।

ইসরায়েলে সেনাসহ প্রতিরক্ষা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। তারা জানিয়েছে, ইসরায়েলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা ও সেনা পাঠানো হচ্ছে।

গত ১৩ এপ্রিল ও ১ অক্টোবর ইসরায়েলে নজিবিহীন হামলা চালায় ইরান। দেশটির এ হামলার পর যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে। ব্যালিস্টিক মিসাইলেরর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এ ঘোষণা ইসরায়েলকে আরও শক্তিশালী করে তুলবে।

বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে। তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। গত কয়েক দিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। জবাবে ইরান ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এরপর তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলআবিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X