কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

এবার গাজার যোদ্ধাদের নেতৃত্ব দেবেন যিনি

হামাস নেতা খালেদ মেশাল। ছবি : রয়টার্স
হামাস নেতা খালেদ মেশাল। ছবি : রয়টার্স

ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মেশাল। শুক্রবার (১৮ অক্টোবর) রাশিয়ার সংবাদ সংস্থা তাস লেবাননের একটি সূত্রে এ খবর জানিয়েছে। গোষ্ঠীটির প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত এলো।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সিনওয়ারকে হত্যার দাবি করে ইসরায়েল। এখনো হামাস এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। ইসরায়েলের দাবি অস্বীকারও করেনি। কিন্তু গোষ্ঠীটির প্রধান হিসেবে অলিখিতভাবে খালেদ মেশালের নেতৃত্ব মেনে নিয়েছে।

লেবাননের এলবিসিআই নিউজের বরাত দিয়ে তাস জানিয়েছে, হামাসের পলিটিক্যাল ব্যুরোর চেয়ারম্যান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা হয়েছে। এরপর গোষ্ঠীটির বৈদেশিক প্রধান খালেদ মেশাল ফিলিস্তিনি সংগঠনটির হাল ধরেছেন।

সূত্রগুলো নিশ্চিত করেছে, মেশাল ভারপ্রাপ্ত প্রধানের ভূমিকা নিয়েছেন এবং এখন ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় তিনি নেতৃত্ব দেবেন। এ ছাড়া হামাসের মিত্রদের সঙ্গে যোগাযোগও তিনি করবেন।

সূত্রগুলো আরও জানিয়েছে, হামাস নতুন নেতৃত্বের বিষয়টি তুরস্ক, কাতার ও মিসরীয় কর্মকর্তাদের জানিয়েছে। তাদের কাছে তেল আল-সুলতানে ইসরায়েলি এক অভিযানে সিনওয়ারের মৃত্যুর কথাও স্বীকার করেছে। এও জানিয়েছে, সিনওয়ারের মৃত্যুতে বন্দিদের বিনিময় এবং যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা ক্রমেই কঠিন হয়ে উঠবে।

ইসমাইল হানিয়াহ নিহতের পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন সিনওয়ার। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলার পরিকল্পনাকারী ছিলেন ইয়াহিয়া সিনওয়ার; আইডিএফ এমনটিই বিশ্বাস করে। এর প্রমাণ হিসেবে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। বলা হয়, তিনিই ছিলেন সেই হামলার মাস্টারমাইন্ড।

দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, বুধবার এক সম্মুখ যুদ্ধে তারা গাজায় তিন সন্ত্রাসীকে হত্যা করেছে। তার মধ্যে একজন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মতো দেখতে। কিন্তু তখন তারা আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে মরদেহের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে ইসরায়েলে পাঠায়। সেই পরীক্ষার ফলাফল হাতে এলে আনুষ্ঠানিক ঘোষণা দেয় আইডিএফ।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, গাজার একটি ভবনের নিচতলায় বুধবার একদল হামাস যোদ্ধাদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। এ সময় সম্মুখ গোলাগুলি শুরু হয়। এতে হামাস যোদ্ধারা টিকতে পারেনি। কেউ কেউ পালিয়ে যায়। অপরদিকে একের পর এক গোলায় ভবনটির এক পাশ ধসে পড়ে। পরিস্থিতি যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে তখন ভবনে প্রবেশ করে ইসরায়েলি সেনারা অবাক হয়ে যান। তারা অন্যদের সঙ্গে সিনওয়ারের মরদেহ উদ্ধার করেন।

ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, আইডিএফ সৈন্যরা সিনওয়ারকে টার্গেট করে হামলা করেনি। তিনি যে ভবনটিতে থাকতে পারেন তা জানা ছিল না। ঘটনাটি আকস্মিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১০

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১১

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১২

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

১৪

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১৫

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১৬

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১৭

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১৮

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৯

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

২০
X