কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ইসরায়েলে হামলা চালাতে যাচ্ছে ইরান?

প্রতীকি ছবি।
প্রতীকি ছবি।

ইরানের রাজধানী তেহরানসহ আরও দুটি প্রদেশের সামরিক অবকাঁঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গভীর রাতে এই হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। হামলার প্রতিক্রিয়ায় ইরান সরকারের একটি সূত্র দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজকে জানিয়েছেন, ইসরায়েল উপযুক্ত প্রতিক্রিয়া দেখতে পাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরও বলেছে, ইসরায়েলের সর্বশেষ হামলার জবাব দিতে আবারও প্রস্তুত ইরান। তেহরান যেকোনো আগ্রাসনের প্রতিক্রিয়ায় জবাব দেওয়ার অধিকার রাখে।

শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দ পাওয়া যায় রাজধানীর কাছেই কারাজ শহরেও। এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা।

এক বিবৃতিতে আইডিএফ আরও জানায়, ‘এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলে কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে এই পাল্টা হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলি হামলার পর ইরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানলেও হামলার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া ওই বিবৃতিতে তেহরানসহ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা হওয়ার কথা স্বীকার করেছেন তারা।

বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনী বলেছে, রাজধানী তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থার মাধ্যমে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। যে কয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তাতে কিছু জায়গায় খুব সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ইরানে বিমান হামলার আপাতত সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আর হামলা চালাবেনা ইসরায়েল।

তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেলআবিবে যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১০

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১২

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৪

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৫

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৬

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৭

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৮

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৯

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

২০
X