কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৯:০৬ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

গাজায় নিহত ৪৩ হাজার ছুঁই ছুঁই, ধ্বংসস্তূপের নিচেও আটকা মানুষ

পশ্চিম গাজার একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলার পরের দৃশ্য। ছবি : সংগৃহীত
পশ্চিম গাজার একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলার পরের দৃশ্য। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা চলছেই। গত দুই দিনে উপত্যকাটিতে নতুন করে অবিরাম হামলায় কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছেন। এতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯২৪ জনে। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়ে গেছে। কারণ, হামলার পর ধ্বংস্তূপের নিচে এখনও অনেকে আটকা। হতাহতদের উদ্ধার করা সম্ভব না হওয়ায় প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ শনিবার (২৬ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের সংখ্যা জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় বছরব্যাপী চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত ৪৮ ঘন্টায় ইসরায়েলি দখলদারত্বের গণহত্যার শিকার অন্তত সাতটি পরিবার। এই সময় ৭৭ জন মারা গেছে এবং ২৮৯ জন আহত হয়েছে। এতে ১০০,৮৩৩ জন আহতের তালিকা পাওয়া গেল। যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

আরও বলা হয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

এদিকে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে গাজা যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আবারও আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে হামাস ও ইসরায়েল। যুদ্ধ বন্ধে আগের অনেক চেষ্টা ব্যর্থ হলেও এখন ইসরায়েল ও হামাস উভয়পক্ষ গাজা যুদ্ধ বন্ধ নিয়ে ফের আলোচনায় আগ্রহের কথা জানিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় চালিয়েছিল হামাস। ওই হামলায় ১ হাজার ২০৬ জন নিহত হন। জিম্মি করে গাজায় নিয়ে যায় প্রায় ২৫০ জনকে। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। সেই হামাসবিরোধী অভিযান এখন স্পষ্ট গণহত্যায় রূপ নিয়েছে। তবু আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে থামাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১০

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১১

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১২

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৩

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৪

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৫

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৬

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৭

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৮

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৯

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

২০
X