কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় ইরানের সেনা নিহত বেড়ে ৪

ইরানে হামলার জন্য ইসরায়েলের যুদ্ধবিমান প্রস্তুতের দৃশ্য। ছবি  : আনাদোলু এজেন্সি
ইরানে হামলার জন্য ইসরায়েলের যুদ্ধবিমান প্রস্তুতের দৃশ্য। ছবি : আনাদোলু এজেন্সি

ইসরায়েলের হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি দাবি করেছিল ইরান। কিন্তু প্রাথমিক এ বিবৃতি বেশিক্ষণ জারি রাখতে পারেনি তারা। সময়ের ব্যবধানে একের পর এক সেনা নিহতের খবর আসতে থাকে। সেই সংখ্যা বেড়ে এখন চার। ইরানের সশস্ত্র বাহিনীর বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী প্রথম দিকে দুজন সেনা নিহতের খবর জানায়। সময়ের ব্যবধানে আরও দুজন নিহত হয়েছেন বলে পরবর্তী বিবৃতিতে জানিয়েছে তারা। নিহত সবাই সেনাবাহিনীর সদস্য।

এর আগে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইলাম, খোজেস্তান ও তেহরান—এ তিনটি প্রদেশে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। যার বেশিরভাগ ঠেকিয়ে দিয়েছে বলে দাবি তেহরানের।

অবশ্য এ সাফল্যের জন্য এক তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজ। তারা বলছে, আগেই ইরানকে হামলার কথা জানিয়েছিল ইসরায়েল। এ কারণে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল আয়াতুল্লাহ আলি খামেনির বাহিনী।

প্রতিবেদনে বলা হয়, অন্তত তিনটি সূত্রের বরাতে অ্যাক্সিওস নিউজ জানিয়েছে, তৃতীয় একটি দেশের মাধ্যমে ইরানকে হামলার বিষয়ে অবগত করেছিল নেতানিয়াহু প্রশাসন। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখে তেহরান। ফলে, ইসরায়েলি হামলাগুলোকে আকাশেই ঠেকিয়ে দিতে সক্ষম হয় খামেনির দেশ।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়েছে, আর হামলা চালাবে না ইসরায়েল। তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেলআবিবে যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X