কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের ত্রাণ সংস্থা নিষিদ্ধ করল ইসরায়েল

জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা। ছবি : সংগৃহীত
জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা ইউনাইটেড ন্যাশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সিকে (ইউএনআরডব্লিএ) নিষিদ্ধ করেছে ইসরায়েল। গতকাল সোমবার (২৮ অক্টোবর) দেশটির পার্লামেন্ট এ-সংক্রান্ত একটি বিল পাস করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় ত্রাণ সহায়তার জন্য ইউএনআরডব্লিএকে লাইফলাইন হিসেবে দেখা হয়। পার্লামেন্টে নতুন এ আইনের ফলে সংস্থাটি ইসরায়েল থেকে ফিলিস্তিনে আর ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

আলজাজিরা জানিয়েছে, পার্লামেন্টে এ বিলটি ৯২-১০ ভোটে পাস হয়েছে। আরব বংশোদ্ভূত ইসরায়েলিরা এ বিলের বিরোধিতা করেন। জাতিসংঘের ত্রাণ সংস্থাকে নিষিদ্ধ করার পাশাপাশি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আরও একটি বিল উত্থাপন করা হয়। যেখানে সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়।

ইসরায়েলি পার্লামেন্টে এ-সংক্রান্ত বিল পাস হলেও শিগগিরই বিষয়ে আইনে পরিণত হবে না। তবে গাজায় যখন তীব্র খাদ্য সংকট তখন এ বিল পাস করা হয়েছে। তবে পার্লামেন্টে বিল পাস হওয়ায় বিষয়টি সংস্থার চাপের মুখে ফেলবে। এর ফলে গাজায় ভঙ্গুর ত্রাণ ব্যবস্থা আরও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

ইসরায়েলের এ নিষেধাজ্ঞা কার্যকর হলে ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল তথা পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমসহ গাজায় জাতিসংঘের এ সংস্থার ত্রাণ কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ১৯৮৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ম্যান্ডেট অনুসারে সংস্থাটি ত্রাণ কার্যক্রম পরিচালন করে। তবে সংস্থার এ কার্যক্রম নিষিদ্ধ করে আইন পাস করেছে ইসরায়েল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইউএনআরডব্লিএ প্রধান ফিলিপ লাজারিনি বলেন, ইসরায়েলের এ নিষেধাজ্ঞা এক বিপজ্জনক নজির স্থাপন করেছ। এর ফলে ফিলিস্তিনিদের কষ্ট আরও বাড়বে। সংস্থাটি অবমূল্যায়নের প্রচারণার সর্বশেষ পদক্ষেপ এটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১১

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১২

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৩

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৪

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৫

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৬

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৭

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৮

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৯

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

২০
X