কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন সিনেটে বিল পাস, শেষ হচ্ছে ইতিহাসের দীর্ঘতম শাটডাউন

মার্কিন ক্যাপিটল ভবন। ছবি : সংগৃহীত
মার্কিন ক্যাপিটল ভবন। ছবি : সংগৃহীত

ইতিহাসের দীর্ঘতম শাটডাউন এড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির সিনেটে এ সংক্রান্ত বিল পাস হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে এটি সিনেটে পাস হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের অবসান ঘটতে চলেছে। সোমবার রাতে সিনেটে ৬০-৪০ ভোটে একটি বিল পাস হয়েছে। এর আওতায় ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা হবে। এ ছাড়া স্থবিরতার কারণে বেতন না পাওয়া ফেডারেল কর্মচারীদের বকেয়া পরিশোধের ব্যবস্থা করা হবে।

বিলটি এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপর এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হবে। হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব বিলটি পাস করে ট্রাম্পের কাছে পাঠাতে চান।

প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহান্তে হওয়া আলোচনার পর সাতজন ডেমোক্র্যাট ও একজন স্বতন্ত্র সিনেটর বিলের পক্ষে ভোট দেন। এই বিলটি মঙ্গলবারে ৪২ দিনে পা দেওয়া দীর্ঘস্থায়ী শাটডাউন অবসানে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চুক্তির আওতায় কৃষি বিভাগ, খাদ্য ও ওষুধ প্রশাসন, সামরিক নির্মাণ প্রকল্প, ভেটেরান্স অ্যাফেয়ার্স এবং কংগ্রেসের কার্যক্রমের জন্য তিন বছরের বাজেট বরাদ্দ রাখা হয়েছে। তবে স্বাস্থ্যসেবা ভর্তুকি সম্প্রসারণের ইস্যুটি এখনো অমীমাংসিত রয়ে গেছে। রিপাবলিকান সিনেটররা এ বিষয়ে ডিসেম্বর মাসে আলাদা একটি ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

আলজাজিরা জানিয়েছে, সরকারি স্থবিরতার কারণে লাখ লাখ ফেডারেল কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন বা ছুটিতে রয়েছেন। পাশাপাশি, খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এদিকে, বিমান চলাচলেও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। গত সপ্তাহে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমান নিয়ন্ত্রকদের অনুপস্থিতির কারণে ১০ শতাংশ ফ্লাইট কমানো হয়েছে। এর ফলে বছরের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ মৌসুমে যুক্তরাষ্ট্রজুড়ে বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১০

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১১

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১২

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১৪

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৫

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৬

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৭

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৮

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৯

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

২০
X