কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য থেকে কেন রণতরী সরিয়ে নিচ্ছে আমেরিকা?

ভূমধ্যসাগর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। ছবি : সংগৃহীত
ভূমধ্যসাগর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। ছবি : সংগৃহীত

কাগজে-কলমে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতের কথা বলে ভূমধ্যসাগরে নিয়েজিত থাকে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। তবে, গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মিত্র ইসরায়েলকে রক্ষায় এটি ব্যহার করে আসছে ওয়াশিংটন।

এখনো শেষ হয়নি গাজা যুদ্ধ। বরং নতুন ফ্রন্ট লেবানন যুক্ত হয়েছে ইসরায়েলি হামলার নতুন লক্ষ্যবস্তুতে। মধ্যপ্রাচ্যের বড় একটি অংশজুড়ে যখন ভয়াল এই যুদ্ধের তাণ্ডব চলছে, তখন রণতরীটি মধ্যপ্রচ্য থেকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। কিন্তু হঠাৎ আমেরিকা এমন সিদ্ধান্ত নিল কেন, উঠছে সেই প্রশ্ন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণলায়ের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, কৌশলগত কারণে সামরিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে সরিয়ে নেওয়া হচ্ছে এই রণতরী। এটি সরিয়ে নেওয়ার ফলে যে শুন্যতা তৈরি হবে তা মোকাবিলায় নতুন সমরাস্ত্র মোতায়েন করবে ওয়াশিংটন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকনকে সরানোর পর, অঞ্চলটিতে মার্কিন স্বার্থ রক্ষায় বি-৫২ বোমারু বিমান, জ্বালানি বিমান ও নৌবাহিনীর বিমান বিধ্বংসী ডেস্ট্রয়ার মোতায়েন করা হবে।

পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, রণতরীটি সরিয়ে নেওয়ার পর ইরান ও তার বলয়ে থাকা গোষ্ঠীগুলো মার্কিন সেনা ঘাঁটি ও মিত্রদের লক্ষ্যবস্তু করতে পারে। তাই, তাদের প্রতিহত করতে বোমারু বিমান ও ডেস্ট্রয়ার মোতায়েন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X