কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ বরখাস্তের আদেশ আছে। যুদ্ধের সময় পারস্পরিক বিশ্বাসের অভাবকে এ পদক্ষেপের পেছনের কারণ হিসেবে উল্লেখ করেছেন নেতানিয়াহু।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, গ্যালান্টের স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। অন্যদিকে গিডিয়ন সার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাটজের স্থলাভিষিক্ত হবেন।

একটি সংক্ষিপ্ত চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, রাত ৮টার দিকে এক বৈঠকে গ্যালান্টকে বরখাস্তের চিঠি দেওয়া হয়েছে। বৈঠকে নেতানিয়াহু তাকে জানিয়েছিলেন, এই চিঠি প্রাপ্তির ৪৮ ঘণ্টা পর বরখাস্তের আদেশ কার্যকর হবে।

চিঠিটির শেষে নেতানিয়াহু লিখেছেন, ‘প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আপনার পরিষেবার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই’।

মঙ্গলবারের ঘোষণাটির মাধ্যমে দুই বছরের কম সময়ে দ্বিতীয়বার নেতানিয়াহু গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করলেন। এর আগে ২০২৩ সালের মার্চ মাসে নেতানিয়াহু গ্যালান্টকে বরখাস্ত করেন।

যদিও এক মাসেরও কম সময়ের মধ্যে তাকে পুনর্বহাল করা হয়েছিল এবং গত বছরের ৭ অক্টোবর হামাস যখন দক্ষিণ ইসরায়েলে তার মারাত্মক সন্ত্রাসী হামলা চালায় তখন তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নানা বিতর্ক এড়িয়ে গাজা উপত্যকায় পরবর্তী যুদ্ধের সময়ও তিনি পদে বহাল ছিলেন। এরই মধ্যে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এ অভিযানে বহু ইসরায়েলি সেনা হতাহত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X