কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

যোদ্ধাদের হামলায় পঙ্গু ইসরায়েলের প্রধান বন্দরনগরী

হামলায় বিধ্বস্ত একটি এলাকা। ছবি : সংগৃহীত
হামলায় বিধ্বস্ত একটি এলাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলে একের পর এক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এ হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতির কথা না জানালেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রধান বন্দরনগরী হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ।

বুধবার (১৩ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর ব্যাপক হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ। তিনি বলেন, হামলার কারণে হাইফা বিরাট অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে।

মেয়র বলেন, হিজবুল্লাহর হামলার কারণে হাইফার স্বাভাবিক জীবন স্থবির হয়ে পড়েছে। সেখানকার সবকিছু থেমে গেছে। রাস্তাঘাট ফাঁকা ও দোকানপাট বন্ধ হয়ে পড়েছে। শহরটি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ায় পুরো ইসরায়েলে এর প্রভাব পড়বে।

ইসরাইলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমাইয়ের বরাতে পার্স টুডে জানিয়েছে, অধিকৃত অঞ্চলের গভীরে ইসরায়েলি হামলা বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহর ড্রোনগুলো এখন তাদের কাছে ট্রাম্প কার্ডে পরিণত হয়েছে।

আলমাই আরও জানিয়েছে, গত মাসে হিজবুল্লাহর কার্যক্রমের গতি চারগুণ বেড়েছে। এছাড়া এ সময় গোষ্ঠীটির আক্রমণ আরও গভীরে ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ঘাই আমোসি বলেন, দখলকৃত অঞ্চল একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। এসব এলাকায় ইহুদি বসতিতে বারবার সাইরেন বাজছে। যা ইসরায়েলিদের স্বাভাবিক জীবনে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১০

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১১

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১২

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৩

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৪

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৫

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৬

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৭

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৮

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৯

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

২০
X