কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মহানবীর (সা.) নির্মিত প্রথম মসজিদে মুসল্লিদের ঢল

মহানবী হজরত মুহাম্মদ (সা.) নির্মিত প্রথম মসজিদ। ছবি : সংগৃহীত
মহানবী হজরত মুহাম্মদ (সা.) নির্মিত প্রথম মসজিদ। ছবি : সংগৃহীত

সৌদি আরবের মদিনা শহরে ঠিক বাইরে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে মহানবী (সা.) কুবায় ওই মসজিদ বানিয়েছিলেন। ইসলামের প্রথম সেই কুবা মসজিদে মুসল্লিদের ঢল নেমেছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় দুই কোটি মানুষ কুবা মসজিদে নামাজ আদায় করেছেন। গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১ কোটি ৯০ লাখের বেশি মুসল্লি কুবা মসজিদে নামাজ আদায় করেছেন।

২০২২ সালে শুরু করা এক প্রজেক্টের আওতায় কুবা মসজিদ ও এর আঙিনা বাড়ানো হচ্ছে। অতিরিক্ত বৃদ্ধি করা এই জায়গা এবং এর আশপাশের এলাকার উন্নয়ন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নামে নামকরণ করা হয়েছে।

এই সংস্কার প্রক্রিয়া শেষ হলে কুবা মসজিদে একসঙ্গে ৬৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আর পুরো এলাকা হবে ৫০ হাজার স্কয়ার মিটার, অর্থাৎ বর্তমানে যতখানি জায়গার ওপর মসজিদটি আছে, তার ১০ গুণ বড় করা হচ্ছে।

মসজিদে নতুন কার্পেট বসানো হচ্ছে। পাশাপাশি জমজম কূপের পানি সংরক্ষণের সক্ষমতা ৯৮ হাজার লিটার পর্যন্ত বাড়ানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X