কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, তিনজন গ্রেপ্তার

নেতানিয়াহুর বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি : সংগৃহীত
নেতানিয়াহুর বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৬ নভেম্বর) উত্তর ইসরায়েলের সিজারিয়ায় নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। এ সময় নেতানিয়াহু বা তার পরিবার কেউই বাড়ির ভেতরে ছিলেন না এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে কোনও বিশদ বিবরণ দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরনোথের এক প্রতিবেদনে গ্রেপ্তারকৃতদের পরিচয়ের ব্যাপারে একটু ধারণা মিলেছে। গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের মধ্যে একজন সিনিয়র রিজার্ভ অফিসার। তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল। তথ্য বলছে, গত দুই বছর ধরে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সক্রিয় ছিলেন তিনি। তবে তার নাম প্রকাশ করেনি পত্রিকাটি।

একই বাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলার এক মাসের মাথায় শনিবারের ঘটনাটি ঘটল। গত ১৯ অক্টোবর এই বাড়িতে হিজবুল্লাহ ড্রোন হামলা করেছিল। তখনও নেতানিয়াহু এবং তার পরিবার বাড়িতে ছিলেন না এবং কোনো হতাহত হয়নি।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা ছোড়া হয়। এসব বোমা সাধারণত যুদ্ধবিমান থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায়।

সাধারণত ইসরায়েলে যেকোনো হামলার জন্য হিজবুল্লাহ, হামাস বা সিরিয়া ও ইরাকে অবস্থানরত ইরান ঘেঁষা সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হয়। কিন্তু এবারের হামলার পেছনে ইসরায়েলি নাগরিকদের ষড়যন্ত্রের সন্দেহ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। খুব দ্রুত ঘটনার রহস্য উম্মোচন করতে পারবেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১০

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১১

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১২

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৩

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৪

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৫

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৬

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৮

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৯

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

২০
X