কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

আলেপ্পো শহর বিদ্রোহীদের দখলে, আসাদ সরকারের বিপর্যয়

বিদ্রোহী যোদ্ধারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বড় ভাই বাশেল আল-আসাদের ঘোড়সওয়ার মূর্তি উলটানোর প্রস্তুতি নিচ্ছে। ছবি : সংগৃহীত
বিদ্রোহী যোদ্ধারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বড় ভাই বাশেল আল-আসাদের ঘোড়সওয়ার মূর্তি উলটানোর প্রস্তুতি নিচ্ছে। ছবি : সংগৃহীত

আট বছর পর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো আবার বিদ্রোহীদের দখলে চলে গেছে। ২০১৬ সালে সরকারি বাহিনী পুনরুদ্ধারের পর এটি ছিল প্রথমবারের মতো বিদ্রোহীদের শহরে প্রবেশ।

শনিবার (৩০ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয়, আকস্মিক আক্রমণের তিন দিন পর, বিদ্রোহীরা শহরের বেশির ভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এই সংঘর্ষে বেশ কয়েক ডজন সরকারি সেনা ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এর আগে ২০২৩ সালের ২৭ নভেম্বর বিদ্রোহী বাহিনী শহরের বাইরের গ্রামে আক্রমণ চালায়, যার ফলে দীর্ঘদিন স্তিমিত থাকা সংঘাত পুনরায় উত্থিত হয়। কট্টর ইসলামপন্থি সংগঠন হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে এই আক্রমণ পরিচালিত হয়। সিরিয়ার সরকারি বাহিনী জানায়, তারা বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিদ্রোহী যোদ্ধারা আলেপ্পো শহরের কেন্দ্রে সিরিয়ার সরকারবিরোধী পতাকা উত্তোলন করছে এবং 'আল্লাহু আকবর' স্লোগান দিচ্ছে। এর ফলে শহরে উত্তেজনা বেড়ে গেছে এবং সরকারি বাহিনী বেশকিছু এলাকা থেকে নিজেদের অবস্থান সরিয়ে নিয়েছে।

এদিকে সিরিয়ার সরকার জানায়, তারা বিদ্রোহীদের মোকাবিলা করতে শহরের বিভিন্ন পয়েন্টে সামরিক শক্তি বাড়িয়েছে। তবে বিদ্রোহী বাহিনীর অব্যাহত অগ্রগতির ফলে সরকারি বাহিনী কিছুটা পিছু হটতে বাধ্য হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, আলেপ্পো বিশ্ববিদ্যালয়ে গোলাবর্ষণের কারণে চারজন নিহত হয়েছেন, যদিও বিদ্রোহীরা এ অভিযোগ অস্বীকার করেছে। আরেকটি বিমান হামলায় শিশু ও নারীদের মধ্যে ১৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে এবং ইতোমধ্যে ইরান ও রাশিয়ার সহযোগিতায় সরকারের পাল্টা হামলা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১০

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১১

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১২

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৩

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৪

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৫

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৬

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৭

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৮

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৯

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

২০
X