কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে আরও ১৯ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

সৌদিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। পুরোনো ছবি
সৌদিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। পুরোনো ছবি

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর সৌদি আরব। দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আরও ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ নভেম্বর থেকে এ অভিযান চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন সংস্থা এ অভিযান চালিয়েছে। এর মধ্যে আবাসন আইন ভঙ্গ করায় ১১ হাজার ২৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে চার হাজার ৭৭৩ জনকে এবং শ্রম আইন ভঙ্গ করার অভিযোগে দুহাজার ৯৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে বলা হয়েছে, দেশটিতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে আরও এক হাজার ২১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এসব ব্যক্তিদের মধ্যে ৭৩ শতাংশ ইথিওপিয়ান, ২৫ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া বেআইনিভাবে দেশত্যাগের চেষ্টার সময় ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবহণ, আশ্রয় বা নিয়োগ আইন লঙ্ঘনের অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ২৪ হাজার ১০৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ২১ হাজার ১৭৬ জন পুরুষ এবং দুই হাজার ৯৩১ জন মহিলা রয়েছেন।

প্রক্রিয়ার অংশ হিসেবে ১৫ হাজার ৯৭০ জনকে ভ্রমণ নথির জন্য কূটনৈতিক মিশনে রেফার করা হয়েছে। তাদের মধ্যে দুহাজার ৬৩৩ জনকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ইতোমধ্যে ১০ হাজার ৫৩৭ জনকে ইতোমধ্যেই দেশে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের প্রবেশ, পরিবহন বা আশ্রয়ে সহায়তা করলে ১৫ বছরে কারাদণ্ড হতে পারে। এ ছাড়া এক মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা এবং জড়িত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X