কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৬:০৮ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য

গ্যালারিতে নারীদের অংশগ্রহণ। ছবি : সংগৃহীত
গ্যালারিতে নারীদের অংশগ্রহণ। ছবি : সংগৃহীত

সৌদি আরবের নারীদের ক্ষমতায়নে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পরিবর্তন দেখা দিয়েছে দেশটি। ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্য পূরণে নারীদের সক্রিয় অংশগ্রহণ ব্যাপক আকারে বেড়েছে। ২০২৪ সালে সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় নারীদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা গেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস প্রকাশিত ‘সৌদি নারী পরিসংখ্যান রিপোর্ট ২০২৪’-এর তথ্যমতে, বর্তমানে দেশটিতে মোট সৌদি নারীর সংখ্যা ৯৮ লাখ ৭ হাজার ৬৬৩ জন। এদের মধ্যে ১৫-৩৪ বছর বয়সী নারীদের অনুপাত ৩৫ দশমিক ৭ শতাংশ।

২০২৪ সালে সৌদি নারীদের চাকরির হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৮ শতাংশ, এবং শ্রমবাজারে অংশগ্রহণের হার পৌঁছেছে ৩৬ শতাংশে। নারী বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে হয়েছে ১৩ শতাংশ, যা ২০২২ সালে ছিল ১৯ শতাংশ। ২০২৪ সালের শেষ প্রান্তিকে এই হার আরও কমে ১১ দশমকি ৯ শতাংশে দাঁড়িয়েছে।

দেশটিতে প্রাইভেট সেক্টরে কর্মরত সৌদি নারীর সংখ্যা ৯ লাখ ৯৭ হাজার জন। আর সরকারি সেক্টরে ৫ লাখ ছয় হাজার এবং পাবলিক সেক্টরে এক লাখ ৫৭ হাজার ৬০০ জন। সৌদিতে নারীদের সপ্তাহিক গড় কাজের সময় ৩৯ ঘণ্টায় দাঁড়িয়েছে।

দেশটিতে ১৫ থেকে ২৪ বছর বয়সী নারীদের গড় মাসিক বেতন ৪ হাজার ৮৩২ রিয়াল, ২৫ থেকে ৫৪ বছর বয়সীদের গড় আয় আট হাজার ৩২৮ রিয়াল এবং ৫৫ থেকে তদূর্ধ্বদের আয় ১০ হাজার ৭৩৯ রিয়াল।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছর ও তার বেশি বয়সী নারীদের মধ্যে ৩৫ দশমিক ৩ শতাংশ নারীর স্নাতক বা সমমানের ডিগ্রি রয়েছে। ২০২৪ সালে ১ হাজার ৯৫৬টি স্থানীয় ও আন্তর্জাতিক ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। এছাড়া ১৮ বছর ও তার বেশি বয়সী নারীদের মধ্যে ৪৪ দশমিক ৬ শতাংশ নারী সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করেন।

নারীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় বিনোদনমূলক কার্যকলাপ হলো পার্ক ও বাগানে ভ্রমণ করা। এসব জায়গায় অংশগ্রহণের হার ৬২ দশমিক ৭ শতাংশ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X