কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১০:২৭ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি পর্যটকদের জন্য সৌদির বড় সুখবর

সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত

তেলনির্ভরতা থেকে দ্রুতই সরে আসছে সৌদি আরব। দেশটি সম্প্রতি পর্যটন খাতে ব্যাপক নজর দিয়েছে। এমনকি পর্যটকদের আকৃষ্ট করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশটি বিদেশি পর্যটকদের দারুণ সুখবর দিয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি সরকার জানিয়েছে, বিদেশি পর্যটকদের টানতে পর্যটকদের মূল্য সংযোজন করের (ভ্যাট) অর্থ ফেরত দেয়া হবে। ২০২৫ সাল থেকে এটি শুরু করা হবে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, এ ব্যবস্থার বাস্তবায়ন ও তত্ত্বাবধান করবে সৌদি আরবের যাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ।২০২৫ সালে দেশটিতে ১২ কোটি ৭০ লাখ পর্যটক টানার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে করে পর্যটন খাত থেকে দেশটি ৩৪৬ দশমিক ৬ বিলিয়ন রিয়াল রাজস্ব আয় করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে পর্যটকদের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। গত বছর থেকে দেশটি তাদের মধ্য দিয়ে ভ্রমণ করা যাত্রীদের বিনামূল্যে ট্রানজিট ভিসা পরিষেবা চালু করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরে সৌদিতে ১০ কোটির বেশি বিদেশি পর্যটক এসেছেন। দেশটির সরকার জানিয়েছে, বিশ্বের সেরা ১০টি দর্শনীয় স্থানের মধ্যে জায়গা করে নিতে তারা কাজ করে যাচ্ছে।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের জুন পর্যন্ত দেশটিতে স্থানীয় ও আন্তর্জাতিক প্রায় ছয় কোটি পর্যটক ভ্রমণ করেছেন। এর ফলে দেশটির বেসরকারি খাতের প্রবৃদ্ধি ও তেলবহির্ভূত উৎস থেকে জিডিপিতে রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখছে। ২০২৪ সালে এ সংখ্যা ১২ কোটিতে পৌঁছাতে পারে বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের জুন পর্যন্ত সৌদিতে স্থানীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ৬ কোটি পর্যটক ভ্রমণ করেছে, যা দেশটির বেসরকারি খাতের বৃদ্ধিকে সমর্থন করছে এবং তেলবহির্ভূত উৎস থেকে জিডিপিতে রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখছে। ২০২৪ সালে মোট ১২ কোটি পর্যটক আসবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X