কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলা, মুখ খুললেন বিদ্রোহী নেতা জোলানি

সিরিয়ার বিদ্রোহী জোটের নেতা আবু মোহাম্মদ আল-জোলানি। ছবি : সংগৃহীত
সিরিয়ার বিদ্রোহী জোটের নেতা আবু মোহাম্মদ আল-জোলানি। ছবি : সংগৃহীত

সিরিয়ার নতুন নেতা আহমদ আল-শারা (আবু মোহাম্মদ আল-জোলানি), যার নেতৃত্বে বাশার আল আসাদ সরকারের পতন ঘটিয়ে সিরিয়ার রাজনৈতিক দৃশ্যপটে নতুন পরিবর্তন নিয়ে এসেছেন। সিরিয়ায় আসাদের পতনের পরবর্তী সময়ে ইসরায়েলের লাগাতার হামলার পরও শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য বার্তা দিয়েছেন আল-জোলানি।

দীর্ঘকালীন সংঘাত এবং বিধ্বস্ত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে আবু মোহাম্মদ আল-জোলানি নতুন সংঘাতে জড়ানোর পরিবর্তে সিরিয়ার পুনর্গঠন এবং স্থিতিশীলতা অর্জনে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সিরিয়ার বিজয়ী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা এক সংবাদ সম্মেলনে এ আহ্বান করেন। খবর রয়টার্স।

তিনি বলেন, ইসরায়েল যে যুক্তি দিয়ে হামলা চালাচ্ছে তা ‘দুর্বল’ এবং ‘ভিত্তিহীন’। তিনি দাবি করেন, ইসরায়েলের এসব হামলা সিরিয়ার মাটিতে ‘রেড লাইন’ অতিক্রম করেছে এবং এর ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে।

আমরা নতুন সংঘাতে জড়াতে চাই না। সিরিয়া এখন যুদ্ধের ক্লান্তিতে পরিপূর্ণ, আর এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে পুনর্গঠন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বলেন আল-শারা।

এছাড়া, সিরিয়ার নতুন নেতা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখায় এবং উত্তেজনা বাড়ানোর চেষ্টা না করে। তিনি বলেন, ‘শান্তি এবং স্থিতিশীলতার জন্য কূটনৈতিক সমাধানই একমাত্র কার্যকর পথ।’

এদিকে, সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে,রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রায় এক দশক আগে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের পর সিরিয়ার গদি পুনরুদ্ধারের জন্য তাদের সহায়তা ছিল অত্যন্ত জরুরি।

বর্তমানে, সিরিয়া ও রাশিয়ার সম্পর্ক আরও নিবিড় হয়ে উঠেছে এবং আল-শারা রাশিয়ার সাথে সম্পর্কের ভবিষ্যৎও সম্মানজনক এবং সহায়ক হতে হবে বলে মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে আন্তর্জাতিক সম্পর্কের সতর্ক ব্যবস্থাপনা প্রয়োজন, যাতে সিরিয়া পুনর্গঠন এবং শান্তির দিকে এগিয়ে যেতে পারে।

এ ধরনের শান্তির বার্তা সত্ত্বেও ইসরায়েলি হামলার পর সিরিয়ার নতুন নেতার অবস্থান পরিষ্কার- দেশ পুনর্গঠন এবং স্থিতিশীলতার জন্য সিরিয়া কোনো নতুন সংঘাতে জড়াতে চায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X